বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা। বৈঠক শেষে ডাকসু ভিপি সাদিক কায়েম জানান, দেশের ছাত্রসমাজ ও চলমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে তারেক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে ডাকসু প্রতিনিধি দল সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন।
বৈঠকে বিএনপি, জামায়াতসহ সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল এবং ছাত্রদল-ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। বিশেষ করে জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘রাজনীতিতে মতভিন্নতা গণতান্ত্রিক সৌন্দর্যের অংশ। তবে বাংলাদেশ ও জুলাই বিপ্লবের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘বিপ্লবের এই ঐতিহাসিক সুযোগ কাজে লাগিয়ে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে হবে। কিন্তু আমাদের অভ্যন্তরীণ বিভাজনের সুযোগ নিয়ে দিল্লির তাঁবেদার ও পতিত ফ্যাসিস্টরা নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’
তিনি জানান, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে দেশের মাটি ও মানুষকে ভালোবেসে বাংলাদেশপন্থি রাজনীতি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখাই ভবিষ্যৎ লক্ষ্য।
গত ১৬ বছর ধরে তরুণ প্রজন্মের ভোটাধিকার বঞ্চিত থাকার কথা উল্লেখ করে ডাকসু ভিপি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালন করতে
ঢাকা
,
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচনী ফলাফল যাই হোক, জনগণের পাশেই থাকবো: ইশরাক হোসেন
রিকশা-ভ্যান-অটোচালক নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান
জামায়াত জোটের সংবাদ সম্মেলনে অংশ নেবে না ইসলামী আন্দোলন: যুগ্ম মহাসচিব
ক্ষমতায় এলে হাদির হত্যার বিচার করবে বিএনপি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল
গত ৮ মাস দেশেই পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন, পরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে
ফিফা বিশ্বকাপ ট্রফি আজ বাংলাদেশে আসছে
‘গ্রিনল্যান্ডের জনগণ রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিতে পারে’
একটি দল ফ্যামিলি কার্ডের কথা বললেও টাকা কোথা থেকে আসবে বলছে না: নাহিদ
বাংলাদেশ পরিস্থিতিতে নিবিড় নজর ভারতের, সামরিক যোগাযোগের সব চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী
গ্রিল কেটে বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন, টাকা-স্বর্ণ লুট
ভিপি সাদিক কায়েমকে যে পরামর্শ দিলেন তারেক রহমান
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৭:৪৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- ২২৮৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















