ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্যাম্পাসে কুত্তা পেটাতে ছাত্রদলের হেডাম লাগে না: রাকসু জিএসকে ছাত্রদল সভাপতি আমিরাতে শাবানের চাঁদ দেখা গেছে, রমজানের অপেক্ষায় মুসলিম বিশ্ব গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক শক্তি: আদিলুর রহমান বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিলো রাশিয়া কেন্দ্রের আশপাশেও স্বতন্ত্র ও জামায়াতকে ঢুকতে দেব না: বিএনপি নেতার হুঁশিয়ারি দেশের অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই, রিজার্ভ এখন ৩২ বিলিয়ন: অর্থ উপদেষ্টা কোনো দলের পক্ষ নেওয়া যাবে না, ভোট হবে নিরপেক্ষ: সেনাপ্রধান আসিফ মাহমুদের বিচার এই বাংলার মাটিতেই হবে: ছাত্রদলের সাধারণ সম্পাদক সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন হচ্ছে ৪২ হাজার টাকা! শাকসু নির্বাচন বন্ধ হলে সারা দেশব্যাপী কঠোর লাগাতার কর্মসূচির হুমকি ছাত্রশিবিরের

দয়া করে এসব থেকে বিরত থাকুন, মানুষকে স্বস্তি দিন: আতশবাজি নিয়ে ক্ষোভ তামিমের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল সরকার। এ সময় ঢাকায় আতশবাজি ফুটেতে নিষেধাজ্ঞা দিয়েছিল ডিএমপি। কিন্তু তা উপেক্ষা করেই, ঢাকা শহরজুড়ে ইংরেজি নতুন বর্ষকে স্বাগত জানাতে আতশবাজি ফুটেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন তামিম। তিনি লিখেছেন, দেশে এখন রাষ্ট্রীয় শোক চলছে। গোটা দেশ শোকে কাতর। সরকার থেকেও নিষেধ করা হয়েছে এ বছর আতশবাজি, পটকা না ফোটাতে, ফানুস না ওড়াতে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপাশ।

তিনি আরও বলেন, সবার প্রতি অনুরোধ, দয়া করে এসব থেকে বিরত থাকুন। মানুষকে স্বস্তি দিন। রাষ্ট্রীয় শোকের প্রতি অনুগত থাকুন। এমন কীর্তিমান একজন মানুষকে আমরা হারিয়েছি, তার প্রতি অন্তত সম্মান জানান।

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক চলছে। যা চলবে ১ জানুয়ারি পর্যন্ত। তার আগে বুধবার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল সাড়ে ৪টার পরপরই রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্যাম্পাসে কুত্তা পেটাতে ছাত্রদলের হেডাম লাগে না: রাকসু জিএসকে ছাত্রদল সভাপতি

দয়া করে এসব থেকে বিরত থাকুন, মানুষকে স্বস্তি দিন: আতশবাজি নিয়ে ক্ষোভ তামিমের

আপডেট সময় ১০:৪৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬