ঢাকা , বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাকিস্তানে মিলল তেল-গ্যাসের বিপুল মজুত বিড়ি খাওয়ার বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটির মার্কেটিং হয়েছে: ড. ফয়জুল হক বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ ঢাকায় ফ্ল্যাটসহ নগদ কোটি টাকা পাচ্ছে শহীদ ওসমান হাদির পরিবার বিএনপি নেতাকর্মীরা ভোটারদের হুমকি-ধামকি দিচ্ছে: সারজিস জামায়াত নেতাকর্মীদের ওপর বেদনাদায়কভাবে হামলা চালিয়েছে বিএনপির লোকেরা: শফিকুর রহমান সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না: জামায়াত প্রার্থীর হুঙ্কার হুমকি-ধামকিতে মাথা নত করবে না ইউরোপ: ট্রাম্পের হুমকির জবাবে মাক্রোঁ পাকিস্তানের অবস্থানের পর নড়েচড়ে বসছে আইসিসি, বৈঠকে বাংলাদেশ ইস্যু রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো না: উপদেষ্টা সাখাওয়াত

সালাহউদ্দিনের বার্ষিক আয় ৬ কোটি ২২ লাখ, আছে ১২ ভরি স্বর্ণ ও ৩টি গাড়ি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৩৮৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে চকরিয়া ও পেকুয়া আসন নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে মনোনয়ন দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত ২৮ ডিসেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিলকৃত মনোনয়ন পত্রের সঙ্গে সংযুক্ত বাৎসরিক আয় ও ব্যয় বিবরণীতে (ফরম-২১) সালাহউদ্দিন নিজের আনুমানিক বাৎসরিক আয় দেখিয়েছেন ৬ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৬ শত ২৭ টাকা। ২০২৫-২৬ করবর্ষ উল্লেখ করে পাশাপাশি তিনি ব্যয় দেখিয়েছেন ৩৬ লাখ ৬৮ হাজার ৫ শত ৫৯ টাকা।

হলফনামার তথ্যানুযায়ী, সালাহউদ্দিন কৃষিখাত থেকে ৬ লাখ টাকা, স্থাবর সম্পত্তির ভাড়া বাবদ ৩ লাখ ২০ হাজার টাকা, নিজের ব্যবসা প্রতিষ্ঠান পেকুয়া লাইভষ্টক ফিশারীজ ফার্ম থেকে ৫ লাখ ৬৫ হাজার টাকা, ব্যাংক আমানত থেকে ১১ হাজার ৩২৬ টাকা, কোম্পানির পরিচালক হিসেবে সম্মানি বাবদ ২৬ লাখ ৪০ হাজার টাকা এবং অন্যান্য উৎস থেকে (জমি বিক্রি হতে মূলধনী আয়) ৫ কোটি ৮০ লাখ ২৭ হাজার ৩১১ টাকা বার্ষিক আয় করেছেন।

সম্পত্তি ও দায়ের বিবরণী (অস্থাবর) বলছে, সালাহউদ্দিনের নগদ অর্থ রয়েছে ১ কোটি ৩৫ লাখ ৫২ হাজার ৬৭ টাকা এবং তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদের নগদ অর্থের পরিমাণ ৬ লাখ ৭৯ হাজার ১২৭ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সালাহউদ্দিন আহমদের ৩৯ লাখ ৪৯ হাজার ৯৯২ টাকা জমা আছে এবং স্ত্রীর নামে আছে ২৬ লাখ ৫ হাজার ৪৩৫ টাকা। শেয়ার ও বিনিয়োগের ক্ষেত্রে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ারে সালাহউদ্দিনের বিনিয়োগের অর্জনকালীন মূল্য ১৯ লাখ টাকা।

এছাড়াও স্ত্রীর স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের অর্জনকালীন মূল্য ২ কোটি ৫৮ লাখ ৫৯ হাজার ১৩৭ টাকা, যার বর্তমান বাজারমূল্য দেখানো হয়েছে প্রায় ১ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকা এবং তালিকাভুক্ত নয় এমন কোম্পানির বর্তমান শেয়ার মূল্য ৯৯ লাখ ৯৫ হাজার টাকা। সালাহউদ্দিনের ব্যবহৃত ১ টি কার ও ২ টি জীপের মূল্য প্রায় ৫৭ লাখ টাকা এবং স্ত্রীরও রয়েছে প্রায় সাড়ে ৬৫ লাখ টাকা মূল্যের একটি কার ও একটি জিপ।

বিভিন্ন সময়ে উপহার হিসেবে সালাহউদ্দিন পেয়েছেন ১২.৩ তোলা স্বর্ণ (১ তোলা সমান ১ ভরি), যার মূল্য দেখানো হয়েছে ৮০ হাজার টাকা এবং স্ত্রী হাসিনা আহমদের কাছে রয়েছে ২৪.৮ তোলা স্বর্ণ যার মূল্য ‘অজানা’ উল্লেখ করা হয়েছে। ৩টি আগ্নেয়াস্ত্রের মূল্য সালাহউদ্দিন দেখিয়েছেন ১ লাখ ৫০ হাজার টাকা। সালাহউদ্দিনের স্থাবর সম্পদের তালিকায় রয়েছে, ২৪.৩৬ একর কৃষিজমি, ৯.৪৩ একর অকৃষি জমি, পেকুয়ায় তিনতলা নিজ বাসভবন (১২,২০৮ বর্গফুট), কক্সবাজার শহরের কলাতলীতে ৬ তলা ভবন (১৮,১৫০ বর্গফুট) এবং ঢাকার গুলশানে ১টি ফ্ল্যাট (৪,০১৯ বর্গফুট)।

৪ কোটি ১৫ লাখ টাকা ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দায় থাকা সালাহউদ্দিন হলফনামায় জানিয়েছেন তার প্রদানকৃত ঋণের পরিমাণ ৭ কোটি ৫৪ লাখ টাকা। ১৯৯৬ সালের ষষ্ঠ, সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং ২০০১-২০০৬ পর্যন্ত চারদলীয় ঐক্যজোট সরকারের আমলে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালের নির্বাচনে সালাহউদ্দিনের স্ত্রী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে মিলল তেল-গ্যাসের বিপুল মজুত

সালাহউদ্দিনের বার্ষিক আয় ৬ কোটি ২২ লাখ, আছে ১২ ভরি স্বর্ণ ও ৩টি গাড়ি

আপডেট সময় ০১:২৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬