ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের মাগুরা থেকেই নির্বাচন করতে চান সাকিব! নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি, ভাঙচুর ঋণখেলাপি: হাসনাতের আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী গ্রেপ্তারের তিনদিনে বিচার শেষ, আজ হবে সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সালাহউদ্দিন আহমদ ইরানে বিক্ষোভ থেকে গ্রেপ্তারদের দ্রুত বিচারের অঙ্গীকার প্রধান বিচারপতির তুরস্কের সামরিক শক্তি-সৌদির অর্থ-পাকিস্তানের পারমাণবিক মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’ মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই: মির্জা আব্বাস সাহস থাকলে আইনের মুখোমুখি হক, বিদেশ থেকে হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

এইচএসসি পাশ সারোয়ার তুষার পেশায় লেখক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৫৩৭ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার তুষার। দাখিল করা হলফনামা অনুযায়ী, তিনি তার স্থাবর ও অস্থাবর কোনো সম্পদের পরিমাণ উল্লেখ করেননি।

হলফনামায় দেখা যায়, সারোয়ার তুষারের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। পেশায় তিনি নিজেকে লেখক হিসেবে উল্লেখ করেছেন। লেখালেখি থেকে তার বার্ষিক আয় ৩ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া তার কাছে নগদ অর্থ রয়েছে ৩ লাখ টাকা। আয়কর রিটার্নে তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা। তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলার তথ্যও হলফনামায় উল্লেখ নেই।

এদিকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসাইন সারোয়ার তুষারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

উল্লেখ্য, নরসিংদী-২ (পলাশ) আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী সারোয়ার তুষারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনা ও আগ্রহ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের

এইচএসসি পাশ সারোয়ার তুষার পেশায় লেখক

আপডেট সময় ০৮:০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬