ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের মাগুরা থেকেই নির্বাচন করতে চান সাকিব! নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি, ভাঙচুর ঋণখেলাপি: হাসনাতের আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী গ্রেপ্তারের তিনদিনে বিচার শেষ, আজ হবে সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সালাহউদ্দিন আহমদ ইরানে বিক্ষোভ থেকে গ্রেপ্তারদের দ্রুত বিচারের অঙ্গীকার প্রধান বিচারপতির তুরস্কের সামরিক শক্তি-সৌদির অর্থ-পাকিস্তানের পারমাণবিক মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’ মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই: মির্জা আব্বাস সাহস থাকলে আইনের মুখোমুখি হক, বিদেশ থেকে হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

খালেদা জিয়ার জানাজায় কত মানুষ: অনুসন্ধানে জানা গেল রেকর্ড সংখ্যা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৫১৬ বার পড়া হয়েছে

মুসলিম বিশ্বের বৃহত্তম জানাজাগুলোর একটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে। বুধবার (৩১ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় নজিরবিহীন জনসমাগম দেখা গেছে। জাতীয় সংসদ ভবন এলাকা থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, কারওয়ান বাজার, আগারগাঁও ও ধানমন্ডি—বিস্তীর্ণ এলাকাজুড়ে লাখো মানুষ কাতারবদ্ধ হয়ে জানাজায় অংশ নেন।
এত বিপুল জনসমাগমের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ না হলেও অনুসন্ধানী প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’ আনুমানিক হিসাব প্রকাশ করেছে। তাদের বিশ্লেষণ অনুযায়ী, খালেদা জিয়ার জানাজায় কমপক্ষে ৩২ লাখ মানুষ অংশ নিয়েছেন। বাস্তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
জানাজার স্থান ও জনসমাগমের বিস্তার
জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মূল মাঠে। পাশাপাশি পাশের আরেকটি মাঠ, মানিক মিয়া এভিনিউয়ের দুই পাশ, খামারবাড়ি মোড় থেকে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার, আবার ফার্মগেট থেকে বিজয় সরণি হয়ে আগারগাঁও পর্যন্ত দীর্ঘ সড়কজুড়ে মানুষ অবস্থান নেন।
এছাড়া চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের সড়ক, শিশুমেলা থেকে আসাদগেট হয়ে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত এলাকাতেও ছিল ব্যাপক উপস্থিতি।
গুগল ম্যাপ বিশ্লেষণে দেখা যায়, ব্যবহৃত সড়কগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ১৩.০৪ কিলোমিটার। গড় প্রস্থ অনুযায়ী এসব সড়কের মোট আয়তন দাঁড়ায় প্রায় ৩ লাখ ১২ হাজার ৯৬০ বর্গমিটার। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দুটি মাঠের আয়তন প্রায় ৮৭ হাজার ৬৩৬ বর্গমিটার, যেখানে প্রতি বর্গমিটারে গড়ে ৬ জন ধরলে প্রায় ৫ লাখ ২৫ হাজার মানুষ অবস্থান করতে পারেন।
আনুমানিক জনসংখ্যার হিসাব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. আমিনুল হক জানান, সাধারণ পরিস্থিতিতে প্রতি বর্গমিটারে ৪ জন মানুষ দাঁড়াতে পারেন। তবে খালেদা জিয়ার জানাজায় অনেক স্থানে প্রতি বর্গমিটারে ৬ থেকে ৮ জন মানুষ ছিলেন।
তার হিসাব অনুযায়ী—
প্রতি বর্গমিটারে ৪ জন ধরলে অংশগ্রহণকারী প্রায় ১৬ লাখ
৬ জন ধরলে প্রায় ২৪ লাখ
আর সর্বোচ্চ ৮ জন ধরলে সংখ্যা দাঁড়ায় ৩২ লাখে
এ হিসাবের বাইরে ঢাকার বিভিন্ন এলাকায়—বিশেষ করে মেট্রো স্টেশন, ভবনের ছাদ ও আশপাশের সড়কেও অসংখ্য মানুষ জানাজার নামাজে অংশ নেন, যাদের এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের

খালেদা জিয়ার জানাজায় কত মানুষ: অনুসন্ধানে জানা গেল রেকর্ড সংখ্যা

আপডেট সময় ০৯:১৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬