ঢাকা , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম ৫০ কেন্দ্রে জামায়াত প্রার্থী ডা. তাহের বড় ব্যবধানে এগিয়ে ঢাকা-১০ আসনে ৪ কেন্দ্রের ফলে এগিয়ে বিএনপি যশোর-২ চৌগাছা ৬০ কেন্দ্রে জামায়াত এগিয়ে, ধানের শীষ পেছনে কুষ্টিয়া-৩ আসনে ৪৫ কেন্দ্রে এগিয়ে জামায়াতে ইসলামী প্রার্থী মুফতি আমির হামজা নিজ কেন্দ্রে ৫ ভোটে পরাজিত জামায়াত আমির ডা. শফিকুর রহমান, জয়ী ধানের শীষের শফিকুল ইসলাম খান ধানের শীষে বিজয়ী নাসির উদ্দিন চৌধুরী, শুভেচ্ছা জানালেন জামায়াত প্রার্থী শিশির মনির ঝিনাইদহ-১ আসনে ধানের শীষে জয়ী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঢাকা-১৫ আসনে ৩০ কেন্দ্রে এগিয়ে ডা. শফিকুর রহমান, দেশজুড়ে শান্তিপূর্ণভাবে শেষ ভোটগ্রহণ ঢাকা-৬ আসনে তিন কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন, ধানের শীষে ২৮০০ ভোট

দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে জামায়াতে যোগ দিলেন ৫ হিন্দু যুবক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

এবার নওগাঁর নিয়ামতপুরে জামায়াতে ইসলামী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৫ হিন্দু যুবক দলটিতে যোগ দিয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয় মাঠে বাহাদুরপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত এক নির্বাচনি সভায় তারা দলটিতে যোগদানের ঘোষণা দেন। এ সময় নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম তাদেরকে মালা পরিয়ে বরণ করে নেন।

জামায়াতে যোগ দেওয়া যুবকরা হলেন- শ্রীমন্তপুর ইউনিয়নের গোল স্কুল পাড়া গ্রামের শ্রী কালিদাস, শ্রী শুভ, শ্রী খলিল, শ্রী সজিব রায় এবং শ্রী রাজকুমার। জামায়াতে ইসলামীতে যোগদানের পর অনুভূতি ব্যক্ত করে শ্রী রাজকুমার বলেন, বাংলাদেশে বর্তমানে যতগুলো রাজনৈতিক দল রয়েছে এর মধ্যে জামায়াতের আদর্শ ভালো লেগেছে। তাদের কথা এবং কাজের সঙ্গে মিল পেয়েছি। যার কারণে দলে যোগ দিয়েছি। তাদের সঙ্গে থেকেই রাজনীতি করতে চাই।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, আগামীর বাংলাদেশে বিভাজনের কোনো রাজনীতি থাকবে না। সবাইকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেকেই এখন জামায়াতে যোগ দিচ্ছেন। মানুষ ৫ আগস্টের পর থেকে পরিবর্তন দেখতে চায়। জামাতের হাত ধরেই সেই পরিবর্তন দেখতে পারবে ইনশাল্লাহ।

এ সময় অনুষ্ঠানে এনসিপির যুব বিভাগের যুগ্ম সদস্যসচিব নিশাদ আহমেদ, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা নওশাদ আলী, নিয়ামতপুর উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন, নওগাঁ অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য এস এম জুবায়ের, নিয়ামতপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু তাহেরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম

দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে জামায়াতে যোগ দিলেন ৫ হিন্দু যুবক

আপডেট সময় ১২:০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬