ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার বিরোধীদলীয় নেতার জন্য হায়াতে তাইয়্যেবার দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস কানে শোনে না, কথাও বলতে পারে না তবুও রঙের ভাষায় স্বপ্ন আঁকে সাবা

আপনাদের প্ল্যান দেখার সময় নেই: আসিফ মাহমুদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

এখন তারা বলছে তাদের অনেক প্ল্যান আছে। কিন্তু সেই প্ল্যান গত ১৭ মাসে দেশজুড়ে চাঁদাবাজি আর লুটপাটের মধ্য দিয়ে মানুষ দেখে ফেলেছে। তাই আপনাদের প্ল্যান দেখার আর সময় নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রংপুরের পীরগাছা সরকারি কলেজ মাঠে শাপলা কলি মার্কার নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, কিছু রাজনৈতিক দল জাতীয়তাবাদের কথা বললেও একই সঙ্গে বিদেশি নাগরিক ও ব্যাংক লুটেরাদের মনোনয়ন দিয়েছে। এই বিদেশি নাগরিকরা নির্বাচিত হলে আবারও জনগণের কষ্টার্জিত টাকা ঋণের নামে লুট করে বেগমপাড়ায় বাড়ি বানাবে, দেশে মাফিয়া রাজত্ব কায়েম করবে।

তিনি আরও বলেন, তারা বিভিন্ন কার্ড দেওয়ার কথা বলছে- কৃষক কার্ড, শ্রমিক কার্ড, ফ্যামিলি কার্ড। প্রতিটি কার্ডের জন্য আলাদা দপ্তরে ঘোরানোর যে পরিকল্পনা করছে, সেটাই আসলে নতুন হয়রানি। অথচ অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ নামে এক প্ল্যাটফর্মে সব সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে। আমরা বলেছি, একটি স্মার্ট এনআইডি কার্ডের মাধ্যমেই সব নাগরিক সেবা নিশ্চিত করা হবে।

রংপুর-৪ আসনের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এই এলাকায় পরিবারতন্ত্র কায়েম আছে। নির্বাচনের সময় শাড়ি-লুঙ্গি দিয়ে মানুষকে বোকা বানানো হয়। তারা চায় আপনারা ও আপনার পরবর্তী প্রজন্ম সারাজীবন শাড়ি-লুঙ্গির দিকে তাকিয়ে থাকুক। তারা কর্মসংস্থান চায় না, সমৃদ্ধি চায় না। তিনি দাবি করেন, এগারো দলীয় ঐক্যকে যদি আপনারা নির্বাচিত করেন, আমরা ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করব। যাতে এই অঞ্চলের মানুষকে আর কারও দান-খয়রাতের দিকে তাকিয়ে থাকতে না হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

আপনাদের প্ল্যান দেখার সময় নেই: আসিফ মাহমুদ

আপডেট সময় ০২:১৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬