ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪২:০৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

এবার জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করতে চায় এবং পেছনের দিকে নিয়ে যেতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের ঢোলারহাট বাজারে নির্বাচনি সভায় তিনি এ কথা করেন। মির্জা ফখরুল বলেন, ‘জামায়াতে ইসলাম একটা দল, যে দলটা সামনের দিকে যেতে আমাদের বাঁধা দেয়। আমরা পেছনে যেতে চাই না, আমরা সামনের দিকে যেতে চাই। নারী-পুরুষ সকলেই সমান অধিকার নিয়ে এই বাংলাদেশে বাস করবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনসংখ্যা নারীরা বেশি ছেলেদের চেয়ে। আপনারা জানেন মা-বোনেরা? আপনাদের সংখ্যা বেশি। নারী-পুরুষ সমান অধিকার। ইসলাম ধর্মেও বলা আছে, আল্লাহ তায়ালা বলেছেন— মেয়েদের সমান যে অধিকার প্রাপ্য সেটা তাদেরকে দিতে হবে। এই বিষয়গুলো জামায়াত মানুষকে ভুল বুঝায়। ‘তারা বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যায়। বেহেশতে যাবে নাকি? যাবে না। এভাবেই তারা ভুল বোঝায়, এই ভুলগুলো আমরা বুঝতে চাইনা। আমরা চাই মানুষ এখানে সঠিক ভাবে সত্য কথা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে,’ বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘পত্রিকায় বের হয়েছে আমি জানিনা সত্য না মিথ্যা, জামায়াতের আমিরের এক্সহেন্ডেল হ্যাক হয়েছে। জামায়াতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলেছেন। আমি কিন্তু এসব জানিনা, আমি সাংবাদিকদের জিজ্ঞেস করতেছি? বাজে কথা বলেছেন!’ তিনি বলেন, ‘জামায়াতের আমির যদি নারীদের নিয়ে খারাপ মন্তব্য করে থাকেন তাহলে অন্যায় করেছেন, সঠিক করেন নাই। মহিলারা কখনোই এটা মেনে নিতে পারবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘তবে জামায়াতে ইসলামীর ব্যাপারটাই হচ্ছে এমন- ওরা তো মহিলাদের কাজ করতে দিতে চায় না। বলে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে না। ওই যে গার্মেন্টসে যারা কাজ করে মেয়েরা, তাদেরকে বলে দিয়েছে পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে পারবা না। কাজ না করলে খাবে কি?’ এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ভোটার ও সমর্থকদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান কাজ করার জন্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়: মির্জা ফখরুল

আপডেট সময় ০২:৪২:০৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬