ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিপাকে ট্রাম্প, এবার চীনের কাছে চাইলেন সহায়তা মুরগি ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না, সাফ জানিয়েছে অস্ট্রেলিয়া সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহস থাকলে ট্রাম্প পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখাক: আইআরজিসি যুদ্ধের ভালো খবর দেখাও, নয়তো লাইসেন্স বাতিল: ট্রাম্প প্রশাসনের হুমকি

শটগান হাতে অসুস্থ কর্মীকে দেখতে গেলেন বিএনপি নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত দলীয় কর্মীকে দেখতে গিয়ে হাতে শটগান নিয়ে বসে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন স্থানীয় বিএনপি নেতা আবু তাহের। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সৈয়দপুর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় আহত ইউনিয়ন বিএনপি নেতা নুর ছাফা সাবুকে দেখতে তার বাড়িতে যান আবু তাহের। সে সময় তার হাতে একটি লম্বা ব্যারেলের শটগান ধরা ছিল, যা ছবিতে স্পষ্টভাবে দেখা গেছে। আবু তাহের সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সাদা জুব্বা ও টুপি পরা আবু তাহের অন্যদের সঙ্গে বসে আছেন এবং তার হাতে একটিপাম্পঅ্যাকশনশটগান রয়েছে। অস্ত্র বিশেষজ্ঞদের মতে, এটিমসবার্গ ৫০০সিরিজ বা সমজাতীয় কোনো শক্তিশালী মডেলের শটগান হতে পারে, যা সাধারণত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে থাকে।

আইন বিশেষজ্ঞদের মতে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স থাকলেও তা জনসমক্ষে প্রদর্শনের কোনো সুযোগ নেই। আত্মরক্ষার প্রয়োজনে অস্ত্র বহন করলেও তা সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে রাখতে হয়। নিয়মের ব্যত্যয় ঘটলে জেলা ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট অস্ত্রের লাইসেন্স স্থগিত বা বাতিল করতে পারেন। এমনকি এ ধরনের আচরণের জন্য ফৌজদারি ব্যবস্থা নেয়ার বিধানও রয়েছে।

অভিযোগের বিষয়ে আবু তাহের দাবি করেছেন, অস্ত্রটি তার লাইসেন্স করা বৈধ শটগান এবং নিজের নিরাপত্তার স্বার্থেই তিনি এটি সঙ্গে রেখেছিলেন। রাজনৈতিক প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ছবি নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। এদিকে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানিয়েছেন, বিষয়টি তাদের নজরে এসেছে এবং গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে লাইসেন্সের শর্ত ভঙ্গের প্রমাণ মিললে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিপাকে ট্রাম্প, এবার চীনের কাছে চাইলেন সহায়তা

শটগান হাতে অসুস্থ কর্মীকে দেখতে গেলেন বিএনপি নেতা

আপডেট সময় ০১:০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬