ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক লেবানন-ইরানে হামলাকে তুরস্কের ওপর হামলা হিসেবে দেখা হবে: ইসরাইলকে এরদোগানের হুঁশিয়ারি ১০০ টাকা রিচার্জে সেবা মেলে মাত্র ৬২ টাকার, পদক্ষেপ নিচ্ছে সরকার ইরান ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধজাহাজ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা অনলাইন জুয়াই মাদরাসার ৭০ হাজার টাকা হারিয়ে শিক্ষকের আত্মহত্যা হামলার মাত্র ৫ দিনেই ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত করলো ইরান, যোগাযোগ স্বাভাবিক পারমাণবিক অস্ত্রের চেয়েও বড় যে অস্ত্র এখন ইরানের হাতে ট্রাম্পের নৌ অবরোধের হুমকি ‘অত্যন্ত হাস্যকর’: ইরানের নৌবাহিনী প্রধান

নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মার্কিন বিমান ভূপাতিত করা হয়েছে: ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

এবার ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী মার্কিন যুদ্ধবিমানগুলো ভূপাতিত করতে তেহরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরিনতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাব্যবহার করেছে। শুক্রবার (৩ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই তথ্য নিশ্চিত করেছেন খাতাম আলআনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি। বিবৃতিতে ইব্রাহিম জুলফাগারি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার যে দাবি করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। উন্নত মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার মধ্য দিয়েই ইরানের প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ মিলেছে।

মুখপাত্র আরও জানান, কেশম দ্বীপের দক্ষিণ দিকে একটি অত্যাধুনিক শত্রু যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালানো হয়। সফল আঘাতের পর বিমানটি কেশম ও হেনগাম দ্বীপের মাঝামাঝি জলসীমায় বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে, জুলফাগারি এখানে হরমুজ প্রণালির কাছে বিধ্বস্ত হওয়া১০’ (A-10) মডেলের যুদ্ধবিমানটির কথা উল্লেখ করেছেন।

শুক্রবার একদিনেই ইরান দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি তোলে। এর মধ্যে প্রথমটি ছিলএফ১৫ই’ (F-15E) মডেলের বিমান, যা ইরানের মধ্যাঞ্চলে বিধ্বস্ত হয়। পরবর্তীতে হরমুজ প্রণালির কাছে দ্বিতীয় বিমান হিসেবে১০যুদ্ধবিমানটি ভূপাতিত করার খবর আসে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা ও বিবিসির তথ্যমতে, ইরানের এই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার সফল প্রয়োগের ফলে মার্কিন ও ইসরাইলি বিমানবাহিনীর জন্য ওই অঞ্চলে বড় ধরনের প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ইব্রাহিম জুলফাগারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের আকাশসীমা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির

নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মার্কিন বিমান ভূপাতিত করা হয়েছে: ইরান

আপডেট সময় ১০:৫১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬