ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

ভূপাতিত করা মার্কিন যুদ্ধবিমানের ক্রুকে ধরিয়ে দিলে বিশাল পুরস্কার দেবে ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

এবার যুদ্ধ শুরুর পর ইরানের অভ্যন্তরে প্রথমবারের মতো ভূপাতিত হওয়া একটি মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু সদস্যকে শনিবার ভোরে উদ্ধারে নেমেছে ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনী।খবর বার্তা সংস্থা এএফপির। তেহরানের দাবি, তারা একটি এফ১৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। অন্যদিকে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, বিমানের দুই ক্রু সদস্যের মধ্যে একজনকে মার্কিন বিশেষ বাহিনী উদ্ধার করেছে, তবে অন্যজন এখনো নিখোঁজ। ইরানের সামরিক বাহিনী আরও জানিয়েছে, তারা উপসাগরীয় এলাকায় একটি মার্কিন এ১০ গ্রাউন্ড অ্যাটাক বিমানও ভূপাতিত করেছে। তবে ওই বিমানের পাইলটকে উদ্ধার করা হয়েছে বলে মার্কিন সূত্রে জানা গেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, ‘প্রেসিডেন্টকে বিষয়টি জানানো হয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই ঘটনায় ইরানের সঙ্গে চলমান আলোচনায় কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, ‘না,  মোটেই না। না, এটা যুদ্ধ।ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান, তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের আকাশসীমায় থাকা একটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে এক প্রতিবেদক বলেন, কেউ যদি নিখোঁজ মার্কিন ক্রু সদস্যকে জীবিত ধরে দিতে পারে, তাকেমূল্যবান পুরস্কারদেওয়া হবে।

এক খবরে বলা হয়েছে ক্রুকে জীবিত ধরিয়ে দিতে পারলে ৬৬০০০ মার্কিন ডলার সমমূল্যের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ লাখ টাকা) পুরস্কার দেবে ইরান। ইরানে সামরিক অভিযানের সময় যুক্তরাষ্ট্র তাদের একাধিক বিমান হারানোর কথা স্বীকার করেছে। এর মধ্যে রয়েছেইরাকে বিধ্বস্ত একটি ট্যাঙ্কার বিমান এবং কুয়েতের নিজস্ব বাহিনীর ভুলবশত গুলিতে ভূপাতিত তিনটি এফ১৫ যুদ্ধবিমান। মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হিউস্টন ক্যান্টওয়েল, যিনি প্রায় ৪০০ ঘণ্টার যুদ্ধকালীন উড্ডয়ন অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি বলেন, কোনো বিমান ভূপাতিত হলে পাইলটদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের অবস্থান নির্ধারণ করা এবং যোগাযোগের ওপায় খুঁজে বের করা। তিনি এএফপিকে বলেন, ‘ পাইলটদের প্রথম অগ্রাধিকার হবে লুকিয়ে থাকা, বন্দি  না হওয়া।

এদিকে নতুন করে ইসরাইল, ইরান, লেবানন এবং উপসাগরীয় বিভিন্ন দেশে হামলা হয়েছে। এএফপির এক সাংবাদিক জানান, তেহরানের উত্তরে বড় ধরনের বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। ইসরাইল বলেছে, তারা ইরানের রাজধানীতে একাধিক দফায় হামলা চালিয়েছে, পাশাপাশি বৈরুতেও সমান্তরাল আক্রমণ হয়েছে। সব পক্ষই এখন ক্রমশ অর্থনৈতিক ও শিল্প স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা বাড়াচ্ছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি করছে।

তেহরানের পশ্চিমে একটি সেতুর আশপাশের এলাকায়, যেখানে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল, সেখানে একটি ভিলা ও আবাসিক ভবনের জানালা ভাঙা অবস্থায় দেখা গেছে বলে এএফপির প্রতিবেদক জানিয়েছেন। তবে সেখানে কোনো সামরিক স্থাপনা চোখে পড়েনি। সরকারি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে আলবোর্জ প্রদেশের শহিদ ফাউন্ডেশন জানিয়েছে, ওই হামলায় অন্তত ১৩ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। প্রায় এক মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এই যুদ্ধ শুরু হয়। এরপর পাল্টা হামলায় পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে, যা বৈশ্বিক অর্থনীতিতেও বড় প্রভাব ফেলেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

ভূপাতিত করা মার্কিন যুদ্ধবিমানের ক্রুকে ধরিয়ে দিলে বিশাল পুরস্কার দেবে ইরান

আপডেট সময় ০১:৫৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬