ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

ইরানকে সমর্থন দিতে ইয়েমেন ও ইরাকের রাজপথে লাখো মানুষ 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

এবার মার্কিনইসরাইলের যৌথ হামলায় একের পর এক পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাটিতেও হামলা চালাচ্ছে আইআরজিসি। যুদ্ধের প্রভাবে পুরো মধ্যপ্রাচ্যে বিরাজ করছে আতঙ্ক আর উত্তেজনা। এরই মধ্যে ইরানের প্রতি সমর্থন জানিয়েছে বেশ কিছু গোষ্ঠী ও দেশ। শুক্রবার (৩ এপ্রিল) জুমার নামাজের পর ইরানের প্রতি সমর্থন জানাতে রাজপথে নেমেছিলেন ইয়েমেনের লাখো মানুষ। শুধু ইয়েমেনই নয়, একই সাথে ইরাকেরও কিছু কিছু অঞ্চলে দেখা গেছে এই দৃশ্য।

যুদ্ধের হালনাগাদ তথ্য দেওয়া লাইভ কাভারেজে এসব তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সেখানে বলা হয়েছে, ইরানের প্রতি সমর্থন দিতে ইয়েমেনের রাজধানী সানার রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। কয়েকটি ছবিও প্রকাশিত হয়েছে ওই প্রতিবেদনে।

একই সাথে ইরাকের বাগদাদের রাজপথে নেমে আসেন শত শত নারী। কারো হাতে ইরানের পতাকা, কারো হাতে আয়াতুল্লাহ আলী খামেনির ছবি ছিল। তাদের স্লোগানও ছিল ইরানকে সমর্থন জানিয়ে।

ইরাকের শিয়া নেতাদেরও দেখা গেছে জুমার নামাজের পর বাগদাদের রাজপথে মিছিল করতে। আলী খামেনির ছবি হাতে নিয়ে বাগদাদের রাস্তায় ইসরাইল ও আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভের পাশাপাশি ইরানকে সমর্থনে মিছিল করেন তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

ইরানকে সমর্থন দিতে ইয়েমেন ও ইরাকের রাজপথে লাখো মানুষ 

আপডেট সময় ০৫:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬