কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (রাত) উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সংঘবদ্ধ একটি চক্র পরিকল্পিতভাবে দম্পতির পথরোধ করে এ অপরাধ সংঘটিত করে।
ভুক্তভোগী দম্পতি কুমিল্লার বরুড়া উপজেলা থেকে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ শেষ হয়ে গেলে বিপদে পড়েন। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে তাদের পথ আটকে খারাপ আচরণ শুরু করে। পরে আরও লোক ডেকে এনে স্বামীকে আলাদা করে স্ত্রীকে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায়।
স্বামী জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় মোট পাঁচজন জড়িত ছিল, যার মধ্যে দুজন সরাসরি ধর্ষণে অংশ নেয়। ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক অপর আসামিকে ধরতে অভিযান চলছে।
ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ সার্ভিস সেন্টারে পাঠানো হয়েছে।
ঢাকা
,
রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার
অস্ত্র কিংবা ছুরি নয়, রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে ছিনতাই
গাজীপুরে পাঁচ খুন: ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
ভয় ধরাচ্ছে নতুন হান্টাভাইরাস, যা বলছে ডব্লিউএইচও
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’
দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল
স্কুলশিক্ষার্থী নাহিদের সন্ধান চায় পরিবার
পরকীয়ার জেরে যুবককে হত্যা করে পুঁতে রাখলো মাটিতে, দম্পতি আটক
বিপর্যয়ের পর শক্তিশালী রাজনৈতিক মঞ্চ গঠনের ডাক মমতার
ছেলের ‘দায়’ মেটাতে বৃদ্ধ বাবাকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৮:১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- ১৬৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















