ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্মার্ট টেকনোলজি থেকে ৫০ লাখ নিয়ে কাজ দেয়ার অভিযোগ বিসিসি’র কর্মকর্তার বিরুদ্ধে সরকার দুই মাসের মধ্যে জনগণকে রাজপথে আসতে বাধ্য করছে: এটিএম আজহার বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি: অর্থমন্ত্রী জনগণের স্বার্থ বিবেচনা করে ইরানের উচিত যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইরানি জাহাজে চীনা মিসাইলের কেমিক্যাল, তবে কি ইরানকে টিকিয়ে রাখার নেপথ্যে বেইজিং? এক পরিবারে দুই এমপির নীতি না থাকায় আমিরের স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়নি: হামিদুর রহমান আযাদ দৃষ্টি নেই, তবুও স্বপ্ন অটুট শরীফের ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম সেনাবাহিনী: জাতিসংঘের বিশেষ দূত প্রশ্নপত্র ফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলোও পর্যবেক্ষণ করা হবে: শিক্ষামন্ত্রী যুদ্ধে নিজেদের সাফল্য তুলে না ধরায় মার্কিন গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

ঢাকা সিটি কর্পোরেশনে কোন প্রশাসক বা উপদেষ্টা বসতে দেওয়া হবে না: ইশরাক হোসেন”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রশাসক বা উপদেষ্টা বসানোর পরিকল্পনার বিরোধিতা করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত না হয়ে কেউ যদি প্রশাসক বা উপদেষ্টা হিসেবে বসার চেষ্টা করে, তাহলে তা কিছুতেই মেনে নেওয়া হবে না।

শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের প্রস্তুতি পরিদর্শনে জাতীয় ঈদগাহ ময়দানে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, “যারা উপদেষ্টা হিসেবে বসে থাকবেন বলে ভাবছেন, তাদের বলে দিতে চাই—জনগণ কোনো অগণতান্ত্রিক নিয়োগ মেনে নেবে না। প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল গঠন করে সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনা করা হবে।”

তিনি আরও বলেন, “আমি এখানে নির্বাচিত এবং সর্বোচ্চ আদালতের রায়ের ভিত্তিতে মেয়র হিসেবে এসেছি। এটি আমার সাংবিধানিক দায়িত্ব। ঈদের পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ যারা করবেন, তাদের সঙ্গে আমিও মাঠে থাকবো।”

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়েও প্রশ্ন তোলেন ইশরাক। তিনি বলেন, “এই উপদেষ্টারা নিরপেক্ষতা হারিয়েছেন। তাদের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যদি তাদের রাজনীতি করার ইচ্ছা থাকে, তাহলে তারা যেন পদত্যাগ করে সরাসরি রাজনীতিতে যোগ দেন।”

স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ইশরাক বলেন, “এখন কেউ এই বিষয়ে কথা বলছে না। অথচ স্থানীয় সরকার ব্যবস্থায় আমূল সংস্কার দরকার। এ নিয়ে আমরা প্রয়োজন হলে আন্দোলন করব।”

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ঢাকার নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রশাসনিক স্বেচ্ছাচার ও নিযুক্ত উপদেষ্টাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্মার্ট টেকনোলজি থেকে ৫০ লাখ নিয়ে কাজ দেয়ার অভিযোগ বিসিসি’র কর্মকর্তার বিরুদ্ধে

ঢাকা সিটি কর্পোরেশনে কোন প্রশাসক বা উপদেষ্টা বসতে দেওয়া হবে না: ইশরাক হোসেন”

আপডেট সময় ০৬:২৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫