ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঝগড়ার পর ৯৯৯-এ ফোন দিলেন স্ত্রী, ৫৪টি জাল নোটসহ স্বামী গ্রেপ্তার কেউ ব্যক্তি আক্রমণ করলে আমি তাকে চুমু দেব, এমন সুশীল আমি না: রাশেদ খান অস্ট্রেলিয়াকে হারাবে বাংলাদেশ, আশা করেননি ডি ভিলিয়ার্স ‘তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ’ মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজি কমে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির নাই হয়ে যাবে: নুর বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তানের সেনাবাহিনী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ভারতজুড়ে ব্যাপক ধরপাকড়, আইএসআই সম্পৃক্ততার অভিযোগে আটক শত শত

ঈদের আগেই নিভে গেল ছোট্ট আয়েশার প্রাণ, কালুরঘাটে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ৩৬১৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মাত্র দুই বছর বয়সী শিশু আয়েশা। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আয়েশাসহ তিনজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

নিহত আয়েশার বয়স মাত্র দুই বছর। গায়ে ছিল সাদা ফ্রক, পরনে নীল হাফ প্যান্ট। দুর্ঘটনার পর শিশুটিকে কোলে নিয়ে ছুটে আসেন বাবা সাজ্জাদুন নূর। দূর থেকে দেখলে মনে হচ্ছিল, আয়েশা বাবার কোলে ঘুমিয়ে আছে। কিন্তু কাছে গিয়ে দেখা যায়—শিশুটির মাথা ফেটে গেছে, রক্তে ভেসে যাচ্ছে বাবার টি-শার্ট। মুখে বারবার উচ্চারণ করছিলেন, “আল্লাহু আকবর, আল্লাহু আকবর।”

রাত তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।
সন্তান হারিয়ে হাসপাতালের বারান্দায় কান্নায় ভেঙে পড়েন আয়েশার বাবা। বিলাপ করে তিনি বলেন, “ও আমার আয়েশা, তুই কোথায় গেলিরে! আমার মেয়ে তো কিছুই বুঝতো না। তার কী দোষ ছিল?” পাশে থাকা মা জুবাইদা ফেরদৌসও কান্নায় বারবার জ্ঞান হারাচ্ছিলেন।

ঘটনার সময় আয়েশার পরিবার ঈদ উদযাপন করতে চট্টগ্রাম শহরে যাচ্ছিল। পরিবারের সদস্য ওয়াহিদ জানান, তাদের বাড়ি বোয়ালখালীর মুন্সিপাড়া এলাকায়। ঈদের খুশি পৌঁছানোর আগেই বিষাদ নেমে এসেছে পরিবারটিতে।

নিহত অন্য এক ব্যক্তি হলেন মুহাম্মদ তুষার, যিনি উত্তর গোমদন্ডী ২নং ওয়ার্ডের বাসিন্দা। আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে—আসিফ উদ্দিন বাপ্পি, আসমা আহমেদ ও আঞ্জু আরা। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ দুর্ঘটনায় কয়েকটি সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। উদ্ধার কার্যক্রম শেষে রাত সাড়ে ৩টার দিকে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আবার ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঝগড়ার পর ৯৯৯-এ ফোন দিলেন স্ত্রী, ৫৪টি জাল নোটসহ স্বামী গ্রেপ্তার

ঈদের আগেই নিভে গেল ছোট্ট আয়েশার প্রাণ, কালুরঘাটে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩

আপডেট সময় ১০:১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫