ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আমি ওসমানকে দেশের জন্য রেখেছিলাম’: মাসুমা হাদি মুক্তাগাছায় জাতীয় পার্টির ২ শতাধিক নেতার বিএনপিতে যোগদান ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে যাওয়া নিয়ে সংঘর্ষ : সাবেক ইউপি সদস্য নিহত, আহত অন্তত ২০ তাহেরির স্ত্রীর কোনো স্বর্ণ নেই, নিজের আছে ৩১ ভরি ‘মুজিব কোট আয়রন করে তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেবো’ বছরের শুরুতেই বড় ধাক্কা খেল ভারত খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে হামলা করে খাবার লুট, আহত ২ মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার সুপারিশ আইসিসির বিশ্বের প্রথম দেশ হিসেবে ‘স্টারলিংক’ ইন্টারনেট অচল করে দিলো ইরান সরকারি ক্যাম্পেইনের ব্যানারে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা নিয়ে তোলপাড়

মরক্কোয় ঈদুল আজহায় পশু কোরবানি নিষিদ্ধ, রাজা নিজেই দেবেন কোরবানি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ৮৫৩০ বার পড়া হয়েছে

আফ্রিকার মুসলিম প্রধান দেশ মরক্কোতে আগামীকাল শনিবার (৭ জুন) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা, তবে এবারের ঈদে দেশটিতে কোনো পশু কোরবানি দেওয়া যাবে না। মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ রাজকীয় ডিক্রি জারি করে এই নির্দেশনা দিয়েছেন।

দেশটিতে বহু বছর ধরে চলমান খরা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে গৃহপালিত পশুর সংকট দেখা দেওয়ায় পশু রক্ষায় কোরবানি নিষিদ্ধ করা হয়েছে। গত বুধবার (৪ জুন) এই সরকারি নির্দেশনা জারি করা হয়।

এই ধরনের নিষেধাজ্ঞা মরক্কোতে এই প্রথম নয়। পূর্বে তিনবার এমন সিদ্ধান্ত নিয়েছিলেন সাবেক রাজা দ্বিতীয় হাসান। যুদ্ধ, খরা ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) কড়াকড়ি শর্তের মুখে পড়ে সেসময় কোরবানি বন্ধের নির্দেশ দিয়েছিলেন তিনি।

বর্তমান রাজা ষষ্ঠ মোহাম্মদ জানিয়েছেন,

“আমি সমস্ত মরক্কোবাসীর হয়ে কোরবানি দেব।”

কড়া নজরদারি ও নিরাপত্তা বাহিনীর অভিযান

নিষেধাজ্ঞা কার্যকরে মরক্কো সরকার কঠোর অবস্থানে রয়েছে।

  • পশু বিক্রির বাজারে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে
  • বাড়ি বাড়ি গিয়ে আইনশৃঙ্খলাবাহিনী কোরবানির পশু জব্দ করছে—এমন ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

কী পরিমাণ মানুষ এই রাজকীয় নির্দেশনা মানবেন, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান, দ্য মিন্ট.

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আমি ওসমানকে দেশের জন্য রেখেছিলাম’: মাসুমা হাদি

মরক্কোয় ঈদুল আজহায় পশু কোরবানি নিষিদ্ধ, রাজা নিজেই দেবেন কোরবানি

আপডেট সময় ১১:৩১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫