ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড, জমে উঠেছে সেমিফাইনাল আর্জেন্টিনা কাপ জিতলে আবার বিয়ে করার ঘোষণা পরীমনির শহীদের রক্ত বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সেমিফাইনালের আগে যে কারণে বিদায়ী বার্তা দিলেন মেসি ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক ইরানে ৯০ মিনিটের ‘বিশেষ অভিযান’, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি যুক্তরাষ্ট্রের মাঠে নামার আগে আর্জেন্টিনাকে হ্যারি কেনের কড়া বার্তা শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে: নাহিদ আইনের মাধ্যমেই আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ, হতে পারে রক্তক্ষরণ: স্বাস্থ্যমন্ত্রী 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়া রোগীদের শরীরে রক্তক্ষরণের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ শনিবার (৬ জুন) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকেরা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে অত্যন্ত ভয়াবহ, যার নামহেমোরেজিক এই ধরনের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে রোগীর শরীরে রক্তক্ষরণও হতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় সবাইকে আগে থেকেই সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ডেঙ্গু প্রতিরোধে আগামী দুই থেকে তিন দিন পর থেকেই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, পরিদর্শনের সময় যে প্রতিষ্ঠানেই ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যাবে, সেখানকার সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করা হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালামও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতা সবচেয়ে জরুরি। দক্ষিণ সিটির একটি জরিপের তথ্য তুলে ধরে তিনি জানান, ডেঙ্গুর জন্য দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ এবং এর মধ্যে ২৮টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।

প্রশাসক আব্দুস সালাম আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ হতে হবে। উভয় পক্ষ সমানভাবে দায়িত্ব পালন করলেই কেবল ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড, জমে উঠেছে সেমিফাইনাল

এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ, হতে পারে রক্তক্ষরণ: স্বাস্থ্যমন্ত্রী 

আপডেট সময় ১১:২৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬