ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২১ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: নয়াদিল্লি ইরানি হামলায় কুয়েত সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল কখনও বিশ্বকাপ ট্রফি জেতেনি, এবার পারবে আর্জেন্টিনা? ফকল্যান্ড নিয়ে ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু ফিফার জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো টাইগাররা

অবৈধ বিদেশিদের বিতাড়ন হচ্ছে আইন অনুযায়ী: বাংলাদেশে পুশ ইন নিয়ে প্রশ্নে জয়সোয়াল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৪:১০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

এবার ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে দেশটির প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। শুক্রবার (৫ জুন) সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিফিং চলাকালে স্থানীয় সংবাদমাধ্যমের এক সংবাদকর্মী বাংলাদেশসংক্রান্ত প্রশ্ন করেন। তিনি বলেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ইচ্ছাকৃতভাবে মানুষদের সীমান্ত দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করছে ঢাকা। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সোয়াল বলেন, ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিসহ যেকোনো বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে এবং সেই আইন মেনেই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি জানান, অবৈধভাবে অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা কার্যকর রয়েছে। এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য প্রথমে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়, যাতে তাদের নাগরিকত্ব যাচাই করা যায়। যাচাইবাছাই সম্পন্ন হওয়ার পরই প্রত্যাবাসন বা বিতাড়নের কার্যক্রম শুরু করা হয়।

রণধীর জয়সোয়াল আরও বলেন, এ ধরনের বহু অনুরোধ এখনো বাংলাদেশি পক্ষের কাছে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এসব বিষয় দ্রুত সমাধান হলে ভারতে অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা

অবৈধ বিদেশিদের বিতাড়ন হচ্ছে আইন অনুযায়ী: বাংলাদেশে পুশ ইন নিয়ে প্রশ্নে জয়সোয়াল

আপডেট সময় ০৩:০৪:১০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬