ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্মার্ট টেকনোলজি থেকে ৫০ লাখ নিয়ে কাজ দেয়ার অভিযোগ বিসিসি’র কর্মকর্তার বিরুদ্ধে সরকার দুই মাসের মধ্যে জনগণকে রাজপথে আসতে বাধ্য করছে: এটিএম আজহার বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি: অর্থমন্ত্রী জনগণের স্বার্থ বিবেচনা করে ইরানের উচিত যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইরানি জাহাজে চীনা মিসাইলের কেমিক্যাল, তবে কি ইরানকে টিকিয়ে রাখার নেপথ্যে বেইজিং? এক পরিবারে দুই এমপির নীতি না থাকায় আমিরের স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়নি: হামিদুর রহমান আযাদ দৃষ্টি নেই, তবুও স্বপ্ন অটুট শরীফের ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম সেনাবাহিনী: জাতিসংঘের বিশেষ দূত প্রশ্নপত্র ফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলোও পর্যবেক্ষণ করা হবে: শিক্ষামন্ত্রী যুদ্ধে নিজেদের সাফল্য তুলে না ধরায় মার্কিন গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

জাতীয় পার্টির তিন শীর্ষ নেতাকে অব্যাহতি, নতুন মহাসচিব শামীম হায়দার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৭২৪ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির তিন শীর্ষ নেতাকে দলীয় প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবী থেকে অব্যাহতি দিয়েছেন পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় দলের দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন—সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জুন দলের জেলা ও মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এই তিন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পরবর্তীতে ২৮ জুন অনুষ্ঠিত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভায় তিন নেতার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সকল পদ-পদবী থেকে অব্যাহতির সিদ্ধান্ত গৃহীত হয়।

দলীয় গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের প্রদত্ত ক্ষমতাবলে গোলাম মোহাম্মদ কাদের অব্যাহতির এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে সোমবার বিকালে মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে সরিয়ে দিয়ে নতুন মহাসচিব হিসেবে প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দেওয়া হয়।

দলীয় সূত্রে ধারণা করা হচ্ছে, এই পদক্ষেপের মধ্য দিয়ে জাতীয় পার্টির নেতৃত্বে বড় ধরনের পুনর্বিন্যাস ও অভ্যন্তরীণ সংকটের ইঙ্গিত মিলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্মার্ট টেকনোলজি থেকে ৫০ লাখ নিয়ে কাজ দেয়ার অভিযোগ বিসিসি’র কর্মকর্তার বিরুদ্ধে

জাতীয় পার্টির তিন শীর্ষ নেতাকে অব্যাহতি, নতুন মহাসচিব শামীম হায়দার

আপডেট সময় ০৯:২৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫