ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যে ৩ শ্রেণির মানুষের ঠিকানা হবে জাহান্নাম ওমরাহ ভিসা নিয়ে সৌদিতে ভিক্ষাবৃত্তি, দেশে ফিরতেই ৩ নারীসহ আটক ৪  কিলোমিটার প্রতি ৪ টাকা ৫ পয়সা ভাড়া চান বাস মালিকরা সাত ডাকাতের সঙ্গে একই লড়লেন গৃহকর্তা, এক ডাকাত নিহত জনরোষের মুখে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?: ইরানি প্রেসিডেন্ট জনগণের কষ্টের কথা ভেবে তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাতরাসহ ৩০ জন, বিকেলে দায়িত্ব বণ্টন দেশীয় কোম্পানির ট্যাংকারে পেট্রোল-অকটেন উপচে পড়ছে, নিচ্ছে না সরকার এস আলমের কাছে ইসলামী ব্যাংকের মালিকানা ফেরাতে চাকরিচ্যুতদের অবস্থান

ঢাবি ছাত্রদলের ১২ নেতাকর্মীকে একযোগে অব্যাহতি, কারণ দায়িত্বে অবহেলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৪৮৮ বার পড়া হয়েছে

দলীয় সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের ১২ নেতাকর্মীকে তাদের পদ থেকে একযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৭ জুলাই) বিকেলে সংগঠনের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য (সহসাধারণ সম্পাদক পদমর্যাদা) শহীদুল আলম মামুন, জুনায়েদ আলম বাগদাদ, আকিউজ্জামান কোয়েল, আলম বাদশা, মো. জোবায়ের আলম চৌধুরী, ফাহিম আহমেদ, সালেহ মাহমুদ, মো. নাজমুল ইসলাম, রায়হান হোসেন, সিফাত উল ইসলাম, আব্দুল্লাহ রায়হান এবং মাশফিক আলম ভূইয়াকে তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ছাত্রদল আরও জানায়, সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই অব্যাহতির সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

তবে সংগঠনের পক্ষ থেকে অব্যাহতির পেছনের নির্দিষ্ট কার্যকারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়নি। অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, নিষ্ক্রিয়তা বা দলীয় কর্মকাণ্ডে অনুপস্থিতি—এমন একাধিক সম্ভাব্য কারণ ঘিরেই রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যে ৩ শ্রেণির মানুষের ঠিকানা হবে জাহান্নাম

ঢাবি ছাত্রদলের ১২ নেতাকর্মীকে একযোগে অব্যাহতি, কারণ দায়িত্বে অবহেলা

আপডেট সময় ১১:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫