ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতীয় দলে ফিরছেন সাকিব, খেলবেন ২০২৭ বিশ্বকাপেও! মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদিকে দাওয়াত দেওয়া হয়নি: উপদেষ্টা রিজওয়ানা হাসান পুরো রমজান মাস মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল জাতিকে বিভ্রান্ত করলে ছাড় নয়: ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক রহমানের সঙ্গে বসতে চান জয়: ব্রিটিশ গণমাধ্যমে সাক্ষাৎকার একইসাথে সংসদ ও রাজপথে থাকবে ১১ দলীয় জোট: হামিদুর রহমান আযাদ সেই রিকশাচালকের কবর জিয়ারত করলেন জামায়াত আমির, নিলেন পরিবারের দায়িত্ব পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করলেন নবনির্বাচিত এমপি

স্বৈরাচারের সম্পদ পাহারা দিচ্ছে শেখ মিলির ঘনিষ্ঠ সুমনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

‘স্বৈরাচারের সম্পদ পাহারা দিচ্ছে শেখ মিলির ঘনিষ্ঠ সাবেক ছাত্রলীগ নেত্রী সুমনা’ এমন শিরোনামে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর।

রোববার (৭ ‍জুলাই) রাতে দেওয়া পোস্টে লিখেছেন, শেখ হাসিনার মামাতো বোন ও ধানমন্ডি থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ মিলির ডান হাত ও সকল অপকর্মের হোতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি সুমনা ইসলাম। এখনও ভোগবিলাসের মধ্যেই আছেন তিনি। এতকিছুর পরেও এদের কিছু হচ্ছে না, পতিতদের সম্পদ ঘরবাড়ি পাহারা দিচ্ছে, সাথে তা ভোগও করছে।

‘সুমনা ইসলাম রাশিয়া ইউনিট ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ধানমন্ডি মহিলা আওয়ামী লীগের সদস্য এবং হত্যা মামলার আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এক অদৃশ্য শক্তির প্রভাবে।’

জাওয়াদ নির্ঝর আরও লিখেছেন, সাবেক এলজিইডির পলাতক মন্ত্রী তাজুল ইসলামের সাথে অনৈতিক সম্পর্ক ছিল সুমনা ইসলামের। এরই জেরে হাতিয়ে নিয়েছেন টাকা। এখন কোনো কাজ বা ব্যবসা না করলেও চড়েন অর্ধ কোটি টাকার গাড়িতে, থাকেন ধানমন্ডিতে বিলাসবহুল ফ্লাটে। এ ছাড়া সুমনার বিরুদ্ধে রয়েছে ফাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা এবং মন্ত্রীদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখা সরকারবিরোধী কর্মকাণ্ডের সাথে লিপ্ত হওয়াসহ আরও অনেক অভিযোগ।

‘মামলাবাজ হিসেবেও সুখ্যাতি রয়েছে সুমনা ইসলামের। এক সাংবাদিককেও ফ্লাট ভাড়া চুক্তি করে নিজ ফ্লাটে উঠতে গিয়ে তিনি হয়রানির করেছেন। দিয়েছেন মামলাও। এ বিষয়ে ঢাকার সিএমএম আদালতে একটি মানহানি মামলাও দায়ের করেছিলেন হেনন্তার শিকার সিনিয়র সাংবাদিক। খোঁজ নিয়ে জানা গেছে, সুমনা ইসলামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকান্দি উপজেলার নলবুনিয়া গ্রামে।’

শুধু তাই নয়, সুমনার বিরুদ্ধে বিয়ে নামে বহু পুরুষকে ফাঁদে ফেলে অর্থ-সম্পদ লুট করার অভিযোগ রয়েছে জানিয়ে প্রবাসী এই সাংবাদিক আরও লিখেছেন, সিলেটের এক সাবেক সংসদের সঙ্গে প্রেমের সম্পর্ক করে বিশাল অংকের টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছেন এই নারী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় দলে ফিরছেন সাকিব, খেলবেন ২০২৭ বিশ্বকাপেও!

স্বৈরাচারের সম্পদ পাহারা দিচ্ছে শেখ মিলির ঘনিষ্ঠ সুমনা

আপডেট সময় ০৯:৪৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫