ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ! অবরুদ্ধ হরমুজ: ট্রাম্পের অবরোধ ভাঙতে নামবে চীনের ভয়ঙ্কর নৌবহর? মার্কিন হুমকি তোয়াক্কা না করে হরমুজ পার হলো ইরানি সুপার ট্যাংকার ২৮০০ কোটি টাকার মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান মাদ্রাসা ছাত্ররা ভালোভাবে কোরআন শেখেনি বলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারছি না: শিক্ষামন্ত্রী ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: পেজেশকিয়ান তেহরানের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেকোনো সমাধানই মস্কো মেনে নেবে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইরান থেকে তেল নিতে পারবে না চীন: যুক্তরাষ্ট্র আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে ‘অমানুষিক’ নির্যাতন করা হচ্ছে: ইমরান খান আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী

ইরানে ইসরাইল-মার্কিন হামলার নিন্দা জানালো ব্রিকস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৪৩৮ বার পড়া হয়েছে

এবার ইরানের ওপর ইসরাইল ও মার্কিন হামলার নিন্দা জানিয়েছে ব্রিকসের সদস্য দেশগুলো। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। ব্রিকসের সদস্য দেশগুলো হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া।

এতে সংগঠনটির বাণিজ্য, আর্থিক সংস্কার ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতিসহ বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। এছাড়া ব্রিকস নেতারা গাজায় চলমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি সমস্যার একটি ‘ন্যায্য ও সুষ্ঠু সমাধানের’ মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে দ্ব্যর্থহীনভাবে গাজাকে ফিলিস্তিন রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক আইন ও প্রাসঙ্গিক জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।

এছাড়াও তীব্র নিন্দা জানিয়ে ব্লকটি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার নিন্দা জানিয়েছে। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে। এদিকে অর্থনৈতিক বিষয়ে ব্রিকস নেতারা একতরফা বাণিজ্য শুল্ক আরোপের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। তার যুক্তি দিয়ে বলেছেন, এ ধরনের পদক্ষেপ বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা ও বিশ্ব বাণিজ্য নিয়মকে ক্ষতিগ্রস্ত করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ!

ইরানে ইসরাইল-মার্কিন হামলার নিন্দা জানালো ব্রিকস

আপডেট সময় ০২:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫