ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

এন্ড্রু কিশোরের সমাধির সামনে দাঁড়িয়ে আবেগী হানিফ সংকেত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪২:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৬৮৯ বার পড়া হয়েছে

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস ৬ জুলাই। ২০২০ সালে রাজশাহীতে শেষনিশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য সংগীতশিল্পী। তার প্রয়াণ দিবসে আবেগঘন এক পোস্ট করেছেন সঞ্চালক, নির্মাতা হানিফ সংকেত।

এদিকে এন্ড্রু কিশোরের সঙ্গে ছবি দিয়ে হানিফ সংকেত লিখেছেন, ‘আজ বন্ধু এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস। যার কাছে গানই ছিল জীবন-মরণ, গানই ছিল প্রাণ। এই গানের জন্যই মানুষ তাকে ভালোবাসত, দিয়েছিল “প্লেব্যাক সম্রাট” উপাধি। কিশোর যেমন প্রাণ খুলে দরাজ গলায় গাইতে পারত, তেমনি সবার সঙ্গে প্রাণ খুলে মিশতে পারত।’

এন্ড্রু কিশোরের সমাধির সামনে দাঁড়িয়ে আর একটি ছবি শেয়ার করে তিনি আরও লিখেছেন, ‘কিশোরের সঙ্গে আমার সম্পর্ক প্রায় চার দশকেরও বেশি সময় ধরে। একসঙ্গে অনেক আড্ডা দিয়েছি, বহুবার বিদেশে গেছি, একসঙ্গে থেকেছি। কিশোর ছিল “ইত্যাদি”র প্রায় নিয়মিত শিল্পী।’

পোস্টের শেষে তিনি আরও লিখেছেন, ‘একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ ছিল কিশোর। গানের মাধ্যমেই এন্ড্রু কিশোর বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। বন্ধু ভুলিনি তোমায়-ভুলব না-ভুলতে পারব না। ভালো থেকো, শান্তিতে থেকো।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

এন্ড্রু কিশোরের সমাধির সামনে দাঁড়িয়ে আবেগী হানিফ সংকেত

আপডেট সময় ০৩:৪২:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫