ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজনীতির পাশাপাশি আখিরাতের মুক্তির জন্যও কাজ করতে হবে: আজহার ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে

গাজা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানলো ইসরায়েলে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৫৭৬ বার পড়া হয়েছে

এবার গাজা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দখলকৃত নিরিম এলাকায় আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের। সংবাদমাধ্যম আল-মায়াদিনের মতে, ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২ নিশ্চিত করেছে, রোববার গাজা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিরিমের অধিকৃত এলাকার ভবনগুলোতে সফলভাবে আঘাত হেনেছে।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলায় ওই এলাকায় বস্তুগত ক্ষতি হয়েছে। প্রায় দুই বছরের পূর্ণাঙ্গ আগ্রাসন এবং গাজার ওপর কঠোর অবরোধ সত্ত্বেও, ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযান এবং দখলকৃত অঞ্চলগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে ইয়েমেনে তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলার জবাবে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। সোমবার ভোরে ইয়েমেন থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এ হামলার পর অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন এলাকায় বিশেষ করে মৃত সাগরের (ডেড সি) তীরবর্তী অঞ্চলসহ অনেক জায়গায় সাইরেন বেজে ওঠে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজনীতির পাশাপাশি আখিরাতের মুক্তির জন্যও কাজ করতে হবে: আজহার

গাজা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানলো ইসরায়েলে

আপডেট সময় ০২:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫