ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২১ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: নয়াদিল্লি ইরানি হামলায় কুয়েত সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল কখনও বিশ্বকাপ ট্রফি জেতেনি, এবার পারবে আর্জেন্টিনা? ফকল্যান্ড নিয়ে ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু ফিফার জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো টাইগাররা ৮০০ কিলোমিটার দূরে রুশ বোমারু বিমান ধ্বংস ইউক্রেনের

বিচারে নিষিদ্ধ না হলে কর্মকাণ্ড চালাতে পারবে আওয়ামী লীগ : তথ্য উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে দলটি আবারও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ডা. জাহেদ বলেন, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।

তিনি বলেন, আইসিটি থেকে জানানো হয়েছে তদন্ত চলছে। সে সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিচারে যদি দেখা যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না, তাহলে তারা তাদের কর্মকাণ্ড করতে পারবেন। তুরাগে সাম্প্রতিক কয়েকটি অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনাকেকখনোই গ্রহণযোগ্য নয়’ উল্লেখ করে ডা. জাহেদ বলেন, এসব ঘটনার সঙ্গে কেউ জড়িত আছে কি না, তা সরকার তদন্ত করবে। দেশি ও বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে, নিহতরা পালানোর চেষ্টা করছিলেন এবং সে ধরনের পরিস্থিতিতেই ঘটনাগুলো ঘটেছে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ যারা এখনও করেন কিংবা মিছিল করতে আসেন খুব দুঃখ পাই। কিন্তু তাদের জীবনও মূল্যবান, তারা রাষ্ট্রের নাগরিক এটাও বিশ্বাস করি। প্রত্যেকের প্রতি আহ্বান জানাই, রাষ্ট্রের আইন মেনে চলুন। এ সময় আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন ডা. জাহেদ। তিনি বলেন, আওয়ামী লীগের নৈতিক শক্তি নেই এবং অর্থের জোরে দেশের ভেতরে বড় ধরনের কিছু করার সক্ষমতাও তাদের নেই। ভারতে অবস্থান করে দলটির যেসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, সে বিষয়ে ভারত সরকারকে রাষ্ট্রীয় পর্যায়ে আগেও জানানো হয়েছে এবং ভবিষ্যতেও জানানো হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের অনেক নেতা বিভিন্ন মামলায় আসামি এবং অনেকে দণ্ডপ্রাপ্ত। তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার নিয়মিত রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ অব্যাহত রেখেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

বিচারে নিষিদ্ধ না হলে কর্মকাণ্ড চালাতে পারবে আওয়ামী লীগ : তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০২:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬