ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

আবারও পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড গড়লেন মেসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বড় ধাক্কা খেলেন লিওনেল মেসি। মঙ্গলবার আর্জেন্টিনা ও মিশরের লড়াইয়ে পেনাল্টি মিস করেন আর্জেন্টিনার অধিনায়ক।

ম্যাচের ১৫ মিনিটে গোল করে এগিয়ে যায় মিশর। গোলটি করেন ইয়াসের ইব্রাহিম। এর কিছুক্ষণ পরই আর্জেন্টিনা পায় পেনাল্টি। ১৯ মিনিটে বক্সের ভেতর নিকলাস তালিয়াফিকোকে ফাউল করা হয়। রেফারি পেনাল্টির নির্দেশ দেন।

স্পট কিক নিতে আসেন মেসি নিজেই। তিনি শট নেন ডান দিকে। কিন্তু মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর ঠিক দিকেই ঝাঁপ দেন। বল ঠেকিয়ে দেন তিনি। ফলে গোল পাওয়া হয়নি আর্জেন্টিনার।

এই নিয়ে এবারের বিশ্বকাপে টানা দ্বিতীয়বার পেনাল্টি মিস করলেন মেসি। এর আগে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও তার পেনাল্টি সেভ হয়েছিল। সেই ম্যাচে অবশ্য আর্জেন্টিনা ২-০ গোলে জিতেছিল।

শুটআউট বাদ দিলে, এক বিশ্বকাপে দুইবার পেনাল্টি মিস করা প্রথম খেলোয়াড় এখন মেসি। তার ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট চারটি পেনাল্টি মিস হলো বিশ্বকাপে। এটিও একটি রেকর্ড।

এবারের বিশ্বকাপের আগে রেকর্ডটা ছিল যুগ্মভাবে ঘানার সাবেক স্ট্রাইকার আসামোয়া জিয়ান ও মেসির। দুজনেরই ২টি করে পেনাল্টি মিস ছিল।

এবারের বিশ্বকাপে দুই পেনাল্টি মিস করে সে রেকর্ডটা একান্তই নিজের করে নিয়েছেন মেসি। আজ পেনাল্টি মিস করে তিনি গড়লেন আরও এক বিব্রতকর বিশ্বরেকর্ড।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভুলে ‘জয় বাংলা’ বলা এনসিপি নেতা বললেন, ‘জীবনেও আওয়ামী লীগ করিনি’

আবারও পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড গড়লেন মেসি

আপডেট সময় ১০:৫৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬