জুলাই অভ্যুত্থানে শহিদদের স্মরণে ও ৩৬ জুলাই বর্ষপূর্তী উপলক্ষে ৩৬ কিলোমিটার দৌড়ালেন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থী।
গত কাল মঙ্গলবার ভোর ৫টা ৩০ মিনিটে জেলা শহরের বাসস্ট্যান্ড থেকে দৌড় শুরু করে দশম শ্রেণীর শিক্ষার্থী তামিম ইসলাম মিরাজ এবং নবম শ্রেণীর দুই শিক্ষার্থী সজিব ও মুনতাসির বিল্লা। দৌড়টি ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসরক দিয়ে ভুল্লী মুন্সিরহাট ঘুরে আবারো একই স্থানে এসে বেলা ১১টায় দৌড় শেষ করেন তারা।
দৌড়ে অংশ নেয়া তামিম ইসলাম, সজিব ও মুনতাসির বিল্লা জানান, আমরা জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ও সম্মানে ৩৬ জুলাই উপলক্ষে ৩৬ কিলোমিটার দৌড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই আমরা ভোর থেকে বাসস্ট্যান্ড থেকে দৌড়ানো শুরু করি এবং ভুল্লী মুন্সিরহাট হয়ে আবারো ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড গোল চত্বরে পৌঁছে আমাদের দৌড়ানো শেষ করি। দৌড়ের মধ্যে হাঁটুতে কিছুটা ব্যথা হলেও শহীদদের স্মরণে সবশেষে ঠিকঠাকমত আমরা সম্পন্ন করতে পেরেছি।
সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও সকল আহতদের সুস্থতা কামনা করেন তারা।

