ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতের মাটিতে নামলো রাশিয়ার ৩ সামরিক যুদ্ধবিমান বিদ্যুৎ বিল নিয়ে অশালীন বক্তব্য, আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত ফিলিস্তিনের প্রতি পুনর্সমর্থন ব্যক্ত করলো পাকিস্তান-তুরস্ক কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী ছেলেকে কারামুক্তি দেখার তৃষ্ণা রেখেই মারা গেলেন চিন্ময় দাসের মা রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন চাহিদার চেয়ে সরবরাহ বেশি, সরবরাহ ব্যবস্থার জটিলতায় সার পাচ্ছেন না কৃষক ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির মাদরাসাছাত্রী! রাজধানীর মহাখালীতে টোবাকো ভবনে ভয়াবহ আগুন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে ভোলা প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে জেলার কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা জানান এবং এই বর্বরোচিত হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, একজন সাংবাদিকের ওপর এমন নিষ্ঠুর হামলা শুধু ব্যক্তিকেই নয়, এটি মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
মানববন্ধন শেষে ভোলা প্রেসক্লাবের হলরুমে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
প্রতিবাদ সভায় ভোলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক, টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, যদি এই হত্যাকাণ্ডের যথাযথ বিচার না হয়, তবে ভবিষ্যতে সাংবাদিকরা আরও বেশি ঝুঁকির মুখে পড়বেন। তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের মাটিতে নামলো রাশিয়ার ৩ সামরিক যুদ্ধবিমান

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

আপডেট সময় ১০:১৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫