ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা ভেনেজুয়েলার মতো ইরানের তেলও দখলে নিতে চান ট্রাম্প ছোট ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন ডিবি হারুন

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখ টাকা পাচ্ছেন কৃষক হানিফ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

মাত্র ২০ টাকার একটি লটারির টিকিটই বদলে দিতে যাচ্ছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কৃষক হানিফ মিয়ার জীবন। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬-এর প্রথম পুরস্কার ৩০ লাখ টাকার দাবিদার তিনি। তবে পুরস্কার পাওয়ার আগে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাচাই শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা হানিফ মিয়া স্থানীয় একটি ওষুধের দোকানে কাজ করার পাশাপাশি কৃষিকাজ ও হাঁসের খামার পরিচালনা করেন। ভাগ্য পরীক্ষার আশায় ২০ টাকা করে দুটি লটারির টিকিট কেনেন তিনি। পরে অনলাইনে ফলাফল দেখে জানতে পারেন, তার একটি টিকিটের নম্বর প্রথম পুরস্কারপ্রাপ্ত টিকিটের সঙ্গে মিলে গেছে।

হানিফ মূল টিকিট নিয়ে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) কার্যালয়ে গেলে কর্তৃপক্ষ সেটি প্রাথমিকভাবে পরীক্ষা করে। সংস্থাটির জাতীয় লটারি প্রকল্পের পরিচালক জানান, প্রথম পুরস্কারের দাবিদার হিসেবে এখন পর্যন্ত হানিফই মূল টিকিট জমা দিয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টিকিটটি আনুষ্ঠানিকভাবে যাচাই করবে।

যাচাই-বাছাই শেষে সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে বিজয়ীর হাতে ৩০ লাখ টাকার পুরস্কার তুলে দেয়া হবে। পুরস্কারের অর্থ পেলে ওষুধের দোকান খুলে হাঁসের খামার সম্প্রসারণ এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করার পরিকল্পনার কথা জানিয়েছেন হানিফ মিয়া।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখ টাকা পাচ্ছেন কৃষক হানিফ

আপডেট সময় ১২:৫১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬