ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫৪ জেলার পানিতে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক-আয়রন, বাড়ছে ক্যানসারের আশঙ্কা পঞ্চম সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা আগামী তিন মাসের মধ্যে চীনে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে: আশিক চৌধুরী “ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, গ্রুপ পর্বেই নেই নেইমার” লন্ডনে এমপি হাসনাতের অনুষ্ঠানে ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ নেতাসহ আটক ৩ ২০০ ম্যাচের মহাকাব্যের দ্বারপ্রান্তে মেসি, গড়তে যাচ্ছেন নতুন ইতিহাস আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব: অভিনেত্রী প্রভা নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ পুশইনের অভিযোগে নতুন মোড়, ২৩ জনকে নিয়ে সীমান্ত থেকে সরে গেল বিএসএফ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে: ট্রাম্প

সৌন্দর্য অস্ত্রোপচারে গাফিলতির দায় এড়াতে পারবেন না চিকিৎসক: ইউএই সুপ্রিম কোর্ট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

প্লাস্টিক সার্জনদের দায়বদ্ধতা নিয়ে নতুন একটি বিচারিক নীতি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফেডারেল সুপ্রিম কোর্ট। আদালত রায়ে স্পষ্ট করেছে, সৌন্দর্য্যবর্ধক অস্ত্রোপচার যেহেতু জরুরি চিকিৎসা নয়, তাই এ ধরনের অস্ত্রোপচারে যে কোনো গাফিলতির দায় এড়াতে পারবেন না চিকিৎসক।‌

এই রায় এসেছে এক তরুণীর মৃত্যুর ঘটনার পর। ওই তরুণী শরীরের গড়ন পরিবর্তনের জন্য এমন স্পর্শকাতর অস্ত্রোপচার করান, কিন্তু চিকিৎসক সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে ব্যর্থ হন এবং চিকিৎসা সম্পর্কিত নীতিমালা ও স্বীকৃত মানদণ্ড থেকে বিচ্যুত হন। এর ফলেই তার মৃত্যু হয়। খবর খালিজ টাইমসের।

আদালতের নতুন রায়ে বলা হয়েছে- অস্ত্রোপচারের সম্ভাব্য ঝুঁকি যদি এর প্রত্যাশিত সুফলের তুলনায় বেশি হয়, তবে রোগীর সম্মতি থাকলেও চিকিৎসক অপারেশন করতে পারবেন না।

এছাড়া, চিকিৎসক যদি এমন কোনো পদ্ধতি প্রয়োগ করেন যার ঝুঁকি রোগীর প্রত্যাশিত সুফলের তুলনায় অসামঞ্জস্যপূর্ণ হয়, তবে তিনি দোষী হিসেবে গণ্য হবেন- যদি না প্রমাণিত হয় যে তার ব্যবহৃত চিকিৎসা পদ্ধতি এবং ক্ষতির মধ্যে সম্পর্ক নেই।

এই গুরুত্বপূর্ণ রায়টি দিয়েছে আদালতের প্রশাসনিক চেম্বার। এতে সভাপতিত্ব করেন বিচারপতি মোহাম্মদ আবদুর রহমান আল জাররাহ এবং সঙ্গে ছিলেন বিচারপতি দাউদ ইব্রাহিম আবু আল শাওয়ারেব ও ড. হাসান মোহাম্মদ হাসান হিন্দ। এ রায়টি দেয়া হয় গত ১ সেপ্টেম্বর, আপিল নং ৭২২ অব অ্যাডমিনিস্ট্রেটিভ মামলায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫৪ জেলার পানিতে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক-আয়রন, বাড়ছে ক্যানসারের আশঙ্কা

সৌন্দর্য অস্ত্রোপচারে গাফিলতির দায় এড়াতে পারবেন না চিকিৎসক: ইউএই সুপ্রিম কোর্ট

আপডেট সময় ১২:৩৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫