ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি বেনজীরকে দেশে আনতে দুবাই পৌঁছেছে বাংলাদেশের প্রতিনিধি দল মাঠে ফিরলেন নেইমার, তবে গ্রুপ পর্বে খেলা কঠিন তারেক রহমান আইলেও কাম হইব না’ বলে চাঁদা দাবি করা ছাত্রদল নেতা বহিষ্কার শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক  ইরাকের জার্সিতে বিশ্বকাপে পাকিস্তানের ইতিহাস লিখতে যাচ্ছেন যে ফুটবলার আরও ১৫০০ কোটি তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক সাকিবের পর দীঘিও কি ‘পল্টি’ দিলেন? কালুখালীতপ জামায়াত কর্মী হত্যার পর মরদেহ আগুনের ঘটনায় গ্রপ্তার ৩ ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে

“ভুয়া কার্ডসহ বহিরাগত আটক, ঢাবি নির্বাচনে নিরাপত্তা জোরদার”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুয়া কার্ডসহ এক বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৮সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয় প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃত এই বহিরাগতকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউ মার্কেট থানার ওসি জানান, ভুয়া আইডিকার্ড ঠেকাতে নীলক্ষেতে অভিযান চলমান রয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৯ হাজার ৭৭৫ জন ভোটার ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন প্রার্থীর মধ্য থেকে নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন।

এদিকে সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমবারের মতো হলের বাইরে ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট। সব কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি খুবই স্বাভাবিক এবং বিঘ্নিত হবার কোনো ধরনের আশঙ্কা নেই।

চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে কোনো প্রকার গুজবে কান না দিয়ে বৈধ কার্ডধারী সব শিক্ষার্থীকে ভোট দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

“ভুয়া কার্ডসহ বহিরাগত আটক, ঢাবি নির্বাচনে নিরাপত্তা জোরদার”

আপডেট সময় ০১:১৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫