ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু প্রতীক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সোমবার (৯ সেপ্টেম্বর)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন। ভোটগ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে ৮১০টি বুথ।

এই নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৬২ জন। প্রধান তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে ভিপি পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন ২৫ জন প্রার্থী। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাবিতে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু

আপডেট সময় ০৮:১৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫