ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খসড়া ফাঁস করল সিএনএন ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান রাফিনিয়াকে ভুল পজিশনে খেলাচ্ছেন আনচেলত্তি, প্রশ্ন তুললেন রোনালদো দেশের প্রধান রুটে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন- প্রধানমন্ত্রী নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ বলা স্লিপ অব টাং: জামায়াত এমপি চুক্তি পছন্দ না হলে তাদের মাথার মাঝখানে বোমা ফেলব: ট্রাম্প

“জামায়াতের ভিসি শিবিরকে জেতানোর চেষ্টা করছেন: আবিদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের নেতাকর্মীরা।

ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, “জামায়াতের ভিসি শিবিরকে জেতানোর চেষ্টা করছেন। এই ক্যাম্পাসে স্বাধীনতাবিরোধীদের স্থান হবে না।”

সন্ধ্যা সোয়া ৭টার দিকে ছাত্রদল নেতাকর্মীরা টিএসসি থেকে মিছিল নিয়ে রোকেয়া হল হয়ে সিনেট ভবনের দিকে যান। এ সময় তারা প্রশাসন ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

এর আগে সন্ধ্যা ৬টা থেকে প্রায় এক ঘণ্টা আবিদসহ ছাত্রদল নেতাকর্মীরা টিএসসি ভোট গণনা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তারা তাদের ঢুকতে দেননি। প্রবেশে ব্যর্থ হয়ে তারা সেখান থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল করেন।

প্রসঙ্গত, প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন—এর মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৫ এবং ছাত্রী ১৮ হাজার ৯৫৯।

বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে স্থাপিত ৮১০টি বুথে ভোট নেওয়া হয় ওএমআর ফরমে, ৬ পাতার ব্যালটে। নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন প্রার্থী। ভিপি পদে লড়েছেন ৪৫ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন।

সব মিলিয়ে একজন ভোটারকে দিতে হয়েছে ৪১টি ভোট। ১৪টি গণনা মেশিনে ফলাফল গণনা চলছে, যা নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সরাসরি এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

“জামায়াতের ভিসি শিবিরকে জেতানোর চেষ্টা করছেন: আবিদ

আপডেট সময় ০৯:০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫