ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কেউ ব্যক্তি আক্রমণ করলে আমি তাকে চুমু দেব, এমন সুশীল আমি না: রাশেদ খান অস্ট্রেলিয়াকে হারাবে বাংলাদেশ, আশা করেননি ডি ভিলিয়ার্স ‘তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ’ মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজি কমে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির নাই হয়ে যাবে: নুর বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তানের সেনাবাহিনী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ভারতজুড়ে ব্যাপক ধরপাকড়, আইএসআই সম্পৃক্ততার অভিযোগে আটক শত শত ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে ‘বোমা হামলার’ হুমকি ট্রাম্পের

ব্যালটে সাদিক ও ফরহাদের নামের পাশে আগে থেকেই ক্রস দেয়া ছিল: আবিদ 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৪২১ বার পড়া হয়েছে

এবার নির্বাচনে কারচুপি ও পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমের কাছে তিনি এই অভিযোগ করেন।

তিনি বলেন, আজ আমরা কোন অভিযোগ করতে চাইনি, আমরা আনন্দ উদযাপন করতে চেয়েছি। কিন্তু ইতোমধ্যেই রোকেয়া হল সম্পর্কে আমাদের কাছে অভিযোগ এসেছে। আমি হলের ভেতরে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করেছি এবং সেই ঘটনার সত্যতা পেয়েছি।

আবিদ আরও বলেন, একজন শিক্ষার্থী অভিযোগ করেছেন— তাকে যে ব্যালট দেয়া হয় সেখানে সাদিক এবং ফরহাদের নামের পাশে আগে থেকেই ক্রস চিহ্ন দেয়া আছে। যেটা বর্তমান নতুন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অশনি সংকেত। আমি দ্রুত ভোটকেন্দ্রে প্রবেশ করি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর ব্যাখ্যা চাই। এ সময়, ঘটনার সত্যতা আছে উল্লেখ করে যথাযথ তদন্তের আহ্বানও জানান। সেইসাথে, অনাবাসিক শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের কথাও উল্লেখ করেন তিনি।

এর আগে, দুপুরে ছাত্রদলের বিরুদ্ধে কাল্পনিকভাবে অভিযোগ দেয়া হচ্ছে এবং নির্বাচনকে বিতর্কিত করতেই এই ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে সাংবাদিকদের জানান এই ভিপি প্রার্থী। উল্লেখ্য, এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কেউ ব্যক্তি আক্রমণ করলে আমি তাকে চুমু দেব, এমন সুশীল আমি না: রাশেদ খান

ব্যালটে সাদিক ও ফরহাদের নামের পাশে আগে থেকেই ক্রস দেয়া ছিল: আবিদ 

আপডেট সময় ০৪:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫