ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক থেকে রাজনীতিতে: গাজীপুর-৬ আসনে জামায়াতের প্রার্থী ড. হাফিজুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৬৮১ বার পড়া হয়েছে

তুরস্কের তুকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমানকে গাজীপুর-৬ (টঙ্গী, গাছা, পূবাইল) আসনে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সাবেক সেক্রেটারি এবং তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গীর সাবেক ছাত্র সংসদ (ভিপি) ছিলেন ২০১০-২০১১ শিক্ষাবর্ষে।

ড. হাফিজুর রহমান বলেন, ‘আমাকে যখন আমীরে জামায়াত ফোনে জানালেন যে গাজীপুর-৬ থেকে নির্বাচন করতে হবে, তখন দায়িত্ববোধ থেকে আমি বিদেশের চাকরি ছেড়ে দেশে ফিরে আসি। ইনশাআল্লাহ, গাজীপুর-৬ থেকে জনগণের প্রতিনিধি হয়ে পরিবর্তনের পথে কাজ করব।’

তিনি আরও জানান, “গাজীপুর-৬ পরিবর্তনই আমাদের স্লোগান।” ছিনতাই, ডাকাতি, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার অবনতি ঠেকাতে এবং শ্রমজীবী মানুষের কল্যাণে ফ্রি ওষুধ সেন্টার চালুর পরিকল্পনাও হাতে নিয়েছেন তিনি।

আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে গাজীপুর মহানগরের এক রুকন সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে ড. হাফিজুর রহমানের প্রার্থিতা ঘোষণা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক থেকে রাজনীতিতে: গাজীপুর-৬ আসনে জামায়াতের প্রার্থী ড. হাফিজুর রহমান

আপডেট সময় ০৩:২৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫