ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু! ইরানে আগ্রাসনের প্রভাবে ১০ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মার্কিন অর্থনীতি বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন, বিশ্বাস ইরানের জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেবে না জনগণ: ঈদ শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির চীনের উপহারকে যৌথ উদ্যোগ বলে বিতরণ, জামায়াতের বক্তব্যে চীনা দূতাবাসের উদ্বেগ সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন কাল ইরান আমাদের যুদ্ধ নয়, ট্রাম্পকে জানালো ইউরোপ বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয়: দাবি সড়ক প্রতিমন্ত্রীর আজ চাঁদপুরের এক গ্রামে পালিত হচ্ছে ঈদুল ফিতর

ব‍্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৮:০১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার মীরগঞ্জ বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শত শত নারী-পুরুষ সম্প্রতি ব্যারিস্টার ফুয়াদের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাঁর বক্তব্য প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিক্ষোভকারীরা বলেন, বাবুগঞ্জের সাধারণ মানুষকে ‘চাঁদাবাজ ও সন্ত্রাসী’ হিসেবে উপস্থাপন করে ফুয়াদ এলাকার সম্মানহানি করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর আড়িয়াল খাঁ নদের ওপর নির্মাণাধীন মীরগঞ্জ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন—সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির কাছে স্থানীয় রাজনীতিক ও সাধারণ মানুষ চাঁদা দাবি করেছে। এলাকাবাসীর দাবি, তাঁর এই মন্তব্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এর পরদিন ৮ ডিসেম্বর বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন—বাবুগঞ্জ-মুলাদী এলাকায় নাকি অসংখ্য বোমা তৈরির কারখানা রয়েছে এবং অনেকের কাছে আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। তাঁর এসব বক্তব্যে এলাকাটি ‘আতঙ্কের জনপদ’ হিসেবে উপস্থাপিত হয়েছে, যা মানুষের সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেন।

এলাকাবাসী বলেন, অপপ্রচারমূলক এসব মন্তব্যের জন্য ব্যারিস্টার ফুয়াদকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং স্থানীয়দের কাছে ক্ষমা চাইতে হবে; অন্যথায় আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

ঝাড়ু মিছিল ও বিক্ষোভে মীরগঞ্জ ও বাবুগঞ্জ এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান

ব‍্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

আপডেট সময় ০৯:৪৮:০১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫