চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ ঘরের মাটির নিচে তৈরি ‘বিশেষ’ সুড়ঙ্গে লুকিয়ে ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মো. শওকত হোসেন খোকন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ গোপন ওই আন্ডারগ্রাউন্ড থেকে তাকে গ্রেপ্তার করে।
খোকন সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনদণ্ডী গ্রামের ফারুকী পাড়ার মৃত আহমদ মিয়ার ছেলে। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থেকে দেয়াল লিখন, পোস্টারিং ও নানা রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
বোয়ালখালী থানার ওসি মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, “খোকন অত্যন্ত কৌশলীভাবে পুলিশের চোখে ফাঁকি দিচ্ছিল। দীর্ঘ নজরদারির পর অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।” পুলিশের দাবি, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেস্ক রিপোর্ট 


















