প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে নির্বাচনী প্রক্রিয়া বানচালের চেষ্টা করছে। তবে ফেব্রুয়ারির প্রথমভাগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে—দেশি-বিদেশি কোনো শক্তিই এ নির্বাচন ঠেকাতে পারবে না।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকা স্বাভাবিক, তবে সব দলই এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিএনপি ইতোমধ্যে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতও প্রার্থী দিচ্ছে। “খুব সুন্দর, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর একটি নির্বাচন হবে—যেখানে জনগণ নিজের ভোটাধিকার প্রয়োগ করবে স্বাধীনভাবে,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছেন—বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে এবারের ভোট। তত্ত্বাবধায়ক

ডেস্ক রিপোর্ট 





















