ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

ঠাকুরগাঁও সদর: রাহাত আরা বেগমের নারী সমাবেশ, ধানের শীষের জন্য ভোট চাওয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সদর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণী রাহাত আরা বেগম সোমবারের পরিবর্তে মঙ্গলবার (১১ নভেম্বর) ধানের শীষের জন্য ভোট চেয়েছেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে বিএনপি আয়োজিত নারী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

সভায় ইউনিয়নের প্রায় হাজার নারী উপস্থিত ছিলেন। নতুন করে সনাতন ধর্মালম্বী শতাধিক নারী ও পুরুষ বিএনপিতে যোগ দেন। রাহাত আরা বেগম নারীদের সুবিধা-অসুবিধা শুনেন এবং সমাজের অর্থনৈতিক সমস্যা দূরীকরণে নারীদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

প্রতিমা রানী বলেন, “আমরা এ অঞ্চলের নারীরা কী কাজে দক্ষ তা জানিয়েছি। ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে আহ্বান করা হয়েছে। আমরা আনন্দের সঙ্গে বিষয়টি গ্রহণ করেছি।”
রেহেনা পারভীন বলেন, “আমরা ঠাকুরগাঁওয়ের নারীরা দীর্ঘদিন অবহেলিত। আমরা চাই আমাদের জন্য কাজের ব্যবস্থা হোক এবং সমাজে অবদান রাখতে পারি।”

রাহাত আরা বেগম বলেন, “ভেবেছিলাম উঠান বৈঠক হবে, কিন্তু এটি নারী সমাবেশে পরিণত হয়েছে। সবাইকে ধন্যবাদ। আপনারা এ জেলায় এমন একজন মানুষকে পেয়েছেন যিনি কোনোদিন আপনাদের ছেড়ে যাননি। তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) আপনার সাথে থেকেছেন। এবার তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করুন। হতাশ হবেন না।”

সভায় জেলা মহিলাদলের সভাপতি ফরাতুন নাহার প্যারিসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন আকচা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান গোলাম সারওয়ার চৌধুরী, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন ও তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান

ঠাকুরগাঁও সদর: রাহাত আরা বেগমের নারী সমাবেশ, ধানের শীষের জন্য ভোট চাওয়া

আপডেট সময় ০৮:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫