ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক ২৫ মার্চের আগে মুজিব বাহিনী গণহত্যা চালিয়েছিল: চট্টগ্রাম জামায়াত আমির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার কবর পোড়াল দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: আমির হামজা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি: নাহিদ চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি ফয়সাল আমার কাছে অনেক রাতে আসতেন, সকালে চলে যেতেন: রিমান্ডে স্ত্রী সামিয়া চব্বিশের আন্দোলনকারীরাও মুক্তিযোদ্ধা: উপদেষ্টা শারমীন

নাছির উদ্দীন: ডাকসু-জাকসুর নির্বাচিতরা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত, ছাত্রদল আরও শক্তিশালী হবে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও জাকসুর ভিপি, জিএস ও এজিএস পদে নির্বাচিত প্রতিনিধিরা আগে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, স্বৈরশাসকের আমলে এসব পদে নির্বাচিত প্রার্থীরা ছাত্রলীগের কার্যক্রমে সক্রিয় অংশ নিয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল তিনটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে নাছির উদ্দীন বলেন, “ডাকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা পরিচয় গোপন করে হলেও ছাত্রলীগের সঙ্গে যুক্ত থেকে নানা অপকর্মে লিপ্ত ছিলেন। জুলাই আন্দোলনে তাদের কেউ রাজপথে দেখা যায়নি, অথচ জাতীয়তাবাদী ছাত্রদলের ১৪২ নেতা-কর্মী শহীদ হয়েছেন।”

ছাত্রদলের নির্বাচনে পিছিয়ে থাকার কারণ সম্পর্কে তিনি বলেন, “বিগত সময়ে আমাদের নেতা-কর্মীরা রাজনীতির কারণে বিনা কারণে জেল-জুলুমের শিকার হয়েছেন। তবু এই নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের সংগঠনকে আরও সুসংগঠিত করতে পেরেছি। ভবিষ্যতে আমরা প্রতিটি ছাত্রসংসদ নির্বাচনে আরও ভালো ফল অর্জন করব।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক

নাছির উদ্দীন: ডাকসু-জাকসুর নির্বাচিতরা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত, ছাত্রদল আরও শক্তিশালী হবে

আপডেট সময় ০৯:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫