ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে: ডা. রাফি ব্রেনের ফোলা কমেনি, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি: চিকিৎসক হাদির অবস্থা এখনও সংকটাপন্ন, অপারেশনের অপেক্ষায় ডাক্তাররা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক ফয়াসলই আমাকে হাদির কাছে নিয়ে গিয়েছিল: ফয়সালের সহযোগী জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না ফিরছেন তারেক রহমান, বাসভবন-অফিস প্রস্তুত বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, ইউএনওর বাধা ওসমান হাদিকে গুলি করা ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

বিএনপি ক্ষমতায় না এলে দেশ ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হবে: বুলু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

এবার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনে ধানের শীষের প্রার্থী বরকত উল্লাহ বুলু বলছেন, আগামীতে জাতীয়তাবাদী সরকার রাষ্ট্র ক্ষমতায় না এলে দেশ একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হবে। এর ভাগ্য সিকিমের মতো হবে। এটি থেকে পরিত্রাণ পেতে হলে জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আসা ছাড়া আর বিকল্প পথ নেই। তিনি দেশের মানুষকে ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহবান জানান।

গতকাল সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর মাইজদীতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের মায়ের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপির এই শীর্ষ নেতা জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেন, যারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে বেহেশতে যাবে এটি বলে, তারা আল্লাহর সঙ্গে শিরক করছে। ইমান আকীদার বিরুদ্ধে এ ধরনের কথা যেমন অবান্তর, তেমনি গত ৫৪ বছরে দেশের কোনো উন্নয়ন হয়নি; বিশেষ করে বিএনপির আমলে বলে অপ্রচার করছে, তারা ৫৪ বছর আগে পাকিস্তানের সময় এ দেশ যেমন ছিল তেমন দেখতে চান। তাদের এ দেশের মানুষ ভোট দেবে না।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, নোয়াখালী শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ জাফর উল্লাহ রাসেল, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম আলীসহ আরো অনেকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে: ডা. রাফি

বিএনপি ক্ষমতায় না এলে দেশ ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হবে: বুলু

আপডেট সময় ১০:২০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫