ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা ১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী বিএনপির প্রার্থী ফজলুরকে নিয়ে স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক রাবি শিক্ষকের পোস্টে বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ আখ্যা, ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনা জনগণের ম্যান্ডেট পেলে আবারও দুর্নীতিবিরোধী লড়াইয়ের নেতৃত্ব দেবে বিএনপি: তারেক রহমান উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোকে বিএনপি নেতা হারুনুর রশীদের মৃত্যু ভারতের সমর্থন নয়, জনগণকে নিয়েই ক্ষমতায় যেতে চাই: হাসনাত আবদুল্লাহ আমদানি করা ৪০ টাকার পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ১২০ টাকায় বিশিষ্ট ইসলামিক প্রচারক তারিক আল-সুওয়াইদানের নাগরিকত্ব বাতিল করল কুয়েত ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি: রিজভী

আওয়ামী লীগের ভোটাররা আল্লাহর মালে পরিণত হয়ে গেছেন: গোলাম মাওলা রনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

এবার সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, আওয়ামী লীগের ভোটাররা এই মুহূর্তে আল্লাহর মালে পরিণত হয়ে গেছেন। দুনিয়াতে তাদের কোনো অভিভাবক নেই। কোনো মুরব্বি নেই। কোনো রক্ষাকর্তা-অধিকর্তা নেই।

একমাত্র আল্লাহ যখন তার কোনো বান্দার জিম্মাদার হয়ে পড়েন, ঠিক সেই সময়টাতে আমরা তাদের আল্লাহর মাল বলি। এই কথাগুলোর সঙ্গে বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মী বা ভোটারদের সম্পর্ক। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

গোলাম মাওলা বলেন, আওয়ামী লীগের যারা পালিয়ে আছেন শীর্ষ নেতা কিংবা যেসব পাতি নেতা এলাকায় আছেন পালাননি, তারা বিএনপি বা জামায়াতের সঙ্গে একটা নেগোসিয়েশন করে আছেন।

তাদের কাছে নেতাকর্মীরা যদি কিছু বলতে যান, তারা বলেন একটু চুপ করে থাকো। দেখো না নিঃশ্বাস নিতে পারছি না। আমার নিজেরই ছয় ধারের নয় ধার নেই। রনি বলেন, যারা সাধারণ ভোটার তারা দিগ্বিদিক ঘুরে বেড়াচ্ছে। যেহেতু তাদের এই মুহূর্তে ক্ষমতা নেই তারা কোনো একটা জায়গা থেকে স্ট্রংলি দাঁড়াতে পারছে না। তারা রাতের আঁধারে একজনকে কথা দিচ্ছে। দিনে একজনকে কথা দিচ্ছে।

রনি আরো বলেন, আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা ঠিক কীভাবে কাজ করবে এটা এখন বলা যাচ্ছে না। তারা কি শেখ হাসিনার কথামতো ভোট বর্জন করবেন? অথবা আওয়ামী লীগ যদি ভোটে না আসে তারাও ভোটকেন্দ্রের দিকে যাবেন না, এই শক্তি-সামর্থ্য আসবে? এটা একেবারে বাদ দেওয়া যাচ্ছে না। এর কারণ হলো— আজ থেকে ১৪ মাস আগে আওয়ামী লীগের যে অবস্থা ছিল, সেটি ক্রমান্বয়ে নিউট্রালাইজ হতে হতে এখন আওয়ামী লীগের ব্যাপারে অনেক পজিটিভ কথাবার্তা সারা বাংলাদেশে হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা

আওয়ামী লীগের ভোটাররা আল্লাহর মালে পরিণত হয়ে গেছেন: গোলাম মাওলা রনি

আপডেট সময় ১২:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫