ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে: ডা. রাফি ব্রেনের ফোলা কমেনি, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি: চিকিৎসক হাদির অবস্থা এখনও সংকটাপন্ন, অপারেশনের অপেক্ষায় ডাক্তাররা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক ফয়াসলই আমাকে হাদির কাছে নিয়ে গিয়েছিল: ফয়সালের সহযোগী জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না ফিরছেন তারেক রহমান, বাসভবন-অফিস প্রস্তুত বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, ইউএনওর বাধা ওসমান হাদিকে গুলি করা ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

লীগের ভাইদের বলব- হুজুগে রাস্তায় নেমে নিজের ও পরিবারের বিপদ ডেকে আইনেন না: নুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ এখন মরা লাশ। আগামী ৫০ বছরে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার সম্ভবনা নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। গতকাল সোমবার (১০ নভেম্বর) রাতে ফেসবুক পোস্টে তিনি এসব কথা লিখেছেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে নুর লিখেছেন, দেশে অবস্থানরত লীগের ভাইদের বলব- স্ত্রী-সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা শত-সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজের ও পরিবারের জন্য বিপদ ডেকে আইনেন না। কী দরকার গ্রেফতার ও গণধোলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোশ, মাস্ক পড়ে ঝটিকা বা গুপ্ত মিছিল করার?

তিনি লেখেন, আওয়ামী লীগের আমলে বিএনপি-জামায়াতসহ আমরা বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়েছি, সে তুলনায় আপনারা অনেক ভালো আছেন। আমার মনে হয় চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন, উৎপাত করলে বিপদ।

পালিয়ে থাকা নেতাদের কথায় লাফালাফি করে লাভ নেই জানিয়ে তিনি আরও লেখেন, আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে আগামী ৫০ বছরেও ফিরবে না। ৭৫ এ শেখ মুজিবের পর ২৪ এ তার মেয়ে হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারত পালিয়ে গেছেন। আওয়ামী লীগ এখন মরা লাশ। বিচারিক প্রক্রিয়ায় এখন এর দাফন-কাফন সম্পন্ন হবে। সুতরাং মরা লাশের পেছনে ছুটে হয়রান না হয়ে নতুন দিনের সম্ভাবনার নতুন বাংলাদেশের সঙ্গে থাকুন।

গণঅধিকার পরিষদের সভাপতি লেখেন, নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ব। যেখানে কোনো ক্ষমতালোভী খুনি শাসক তৈরি হবে না, ফ্যাসিবাদের ছায়া থাকবে না, থাকবে মানুষের ভয়হীন চিত্তে গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, সততা, দায় ও দরদের রাজনীতি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে: ডা. রাফি

লীগের ভাইদের বলব- হুজুগে রাস্তায় নেমে নিজের ও পরিবারের বিপদ ডেকে আইনেন না: নুর

আপডেট সময় ১২:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫