ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
দিনের শুরুতে যে দোয়া পড়তেন নবিজি (সা.) ফিফা শান্তি পুরস্কার পাচ্ছেন ট্রাম্প যে আমলে দারিদ্র্য দূর হয় রাজনীতিতে ইসলাম মানে শুধু নাম নয়, কাজের মধ্যেও থাকতে হবে” বিএনপির এ্যানি নির্বাচনে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত বিএনপি: বড় বিপর্যয় না হলে অংশগ্রহণের ঘোষণা রিজভীর বাংলাদেশে পাথর মেরে মানুষ হত্যার রাজনীতি আর চলবে না: জাহিদুল ইসলাম ‘এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ ও ছাত্রশক্তির শ্যামলী সুলতানা জেদনীর শুভ বিবাহ সম্পন্ন’ বিএনপির ২৭২ মনোনয়ন নিয়ে ক্ষোভ,১২ দলীয় জোটের জরুরি সংবাদ সম্মেলন সোমবার “কুরআনের বাংলাদেশ গড়তেই আমাদের লড়াই,চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমান” নিষিদ্ধ আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান

‘ক্ষুদে মেসি’ নামে পরিচিত সোহানকে বিকেএসপি স্কলারশিপ দেয়া হবে: ক্রীড়া উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

এবার অসাধারণ প্রতিভাবান এক ক্ষুদে ফুটবলার চাঁদপুরের ‘ক্ষুদে মেসি’ নামে পরিচিত সোহানকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) স্কলারশিপ দেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (১০ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘খুদে ফুটবলার সোহানকে বিকেএসপি স্কলারশিপ দেয়া হবে। বিকেএসপিতে ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে সোহান’। এর আগে, খুদে ফুটবলার সোহানের নজর কাড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, নেন দায়িত্ব। দলটির পক্ষ থেকে বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক চাঁদপুরে গিয়ে ফুটবলের সরঞ্জাম ও নগদ অর্থ প্রদান করেন সোহানকে।

প্রসঙ্গত, ক্ষুদে সোহানকে দেখতে প্রতিদিনই তার বাড়িতে ছুটে আসছে উৎসুক জনতা। জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের সাড়ে পাঁচানি গ্রামের প্রধানিয়া বাড়ির মো. সোহেল প্রধানিয়ার ছেলে মো. সোহান।

দুই ভাই বোনের মধ্যে সোহান ছোট। তারা বাবা সোহেল প্রধানিয়া পেশায় একজন সাইকেল মেকানিক। মা রেহেনা বেগম গৃহিনী। দেশের প্রত্যন্ত অঞ্চলের ছোট বাড়িতে শিশু ফুটবলার সোহান পরিবারের সাথে থাকেন। স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিশু শ্রেণিতে পড়ে সোহান। বোন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দিনের শুরুতে যে দোয়া পড়তেন নবিজি (সা.)

‘ক্ষুদে মেসি’ নামে পরিচিত সোহানকে বিকেএসপি স্কলারশিপ দেয়া হবে: ক্রীড়া উপদেষ্টা

আপডেট সময় ১২:৫৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫