ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

একসঙ্গে হজের লটারি জিতলেন ৩ ভাইবোন, আনন্দে লুটিয়ে পড়লেন সিজদায়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৪৩৮ বার পড়া হয়েছে

এবার মিসরে ঘটেছে এক অনন্য ঘটনা, একই পরিবারের তিন ভাইবোন একসঙ্গে হজ ২০২৬ মৌসুমের লটারিতে নির্বাচিত হয়েছেন। এ দৃশ্য উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করেছে, কেউ কেউ একে ‘অলৌকিক মুহূর্ত’ বলেও বর্ণনা করেছেন। ঘটনাটি ঘটে মিসরের এক শহরে অনুষ্ঠিত সরকারি হজ লটারির সময়। প্রথমে ভাইটি তার বড় বোনের নাম ঘোষণার মুহূর্তে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়েন। তিনি যখন অশ্রুসিক্ত অবস্থায় উঠলেন, তখনই ঘোষণায় শোনা গেল তাঁর নিজের নাম। মুহূর্তের মধ্যে হলরুমে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস ও আবেগ।

কিন্তু বিস্ময় এখানেই শেষ হয়নি। কিছুক্ষণের মধ্যেই ঘোষিত হলো তাদের দ্বিতীয় বোনের নাম, তিনজনই একসঙ্গে নির্বাচিত! পরিবারের সদস্যরা একে অপরকে জড়িয়ে ধরলেন, কাঁদলেন আনন্দে, উপস্থিত দর্শকরা করতালিতে ফেটে পড়লেন। তিনজনই যাচ্ছেন হজে একসঙ্গে, এই তিন ভাইবোন আগামী বছর প্রায় ৫০ হাজার মিসরীয় হাজির সঙ্গে হজ পালন করবেন। তাদের এই একযোগে নির্বাচিত হওয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে।

মিসরে প্রতিবছর সরকারি কোটা অনুযায়ী হজে যাওয়ার জন্য আবেদনকারীদের মধ্যে লটারির মাধ্যমে সুযোগ দেওয়া হয়। লক্ষাধিক আবেদনকারীর মধ্যে থেকে খুব সীমিত সংখ্যক ব্যক্তিই নির্বাচিত হন। তাই একই পরিবারের তিন সদস্যের নাম একসঙ্গে উঠে আসা একেবারেই বিরল ঘটনা। স্থানীয় এক কর্মকর্তা বলেন, আমরা বহু বছর ধরে হজ লটারির দায়িত্বে আছি, কিন্তু এমন ঘটনা আগে কখনও দেখিনি। সত্যিই এটি আল্লাহর পক্ষ থেকে এক নেয়ামত।

আবেগঘন মুহূর্ত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় ভাইটি সেজদায় কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং উপস্থিত মানুষ কাঁদছেন আনন্দে। মিসরের ধর্মবিষয়ক মন্ত্রণালয় তাদের অভিনন্দন জানিয়ে বলেছে, আল্লাহ যেন তাদের হজ কবুল করেন এবং এই সৌভাগ্যকে রহমত ও কল্যাণের কারণ বানান। এক পরিবারের তিন ভাইবোনের এমন সৌভাগ্য প্রমাণ করে—আল্লাহ যাকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা, তাঁর ঘরে আমন্ত্রণ জানান। সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান

একসঙ্গে হজের লটারি জিতলেন ৩ ভাইবোন, আনন্দে লুটিয়ে পড়লেন সিজদায়

আপডেট সময় ০৩:৪৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫