ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার অস্ত্র কিংবা ছুরি নয়, রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে ছিনতাই গাজীপুরে পাঁচ খুন: ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভয় ধরাচ্ছে নতুন হান্টাভাইরাস, যা বলছে ডব্লিউএইচও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’ দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল স্কুলশিক্ষার্থী নাহিদের সন্ধান চায় পরিবার পরকীয়ার জেরে যুবককে হত্যা করে পুঁতে রাখলো মাটিতে, দম্পতি আটক বিপর্যয়ের পর শক্তিশালী রাজনৈতিক মঞ্চ গঠনের ডাক মমতার ছেলের ‘দায়’ মেটাতে বৃদ্ধ বাবাকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

সুহার্তোকে ‘জাতীয় বীর’ ঘোষণা, ইন্দোনেশিয়ায় ক্ষোভের ঝড়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও স্বৈরশাসক সুহার্তোকে ‘জাতীয় বীর’ ঘোষণা করেছে দেশটির সরকার। তবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বহু বিতর্কিত এই নেতাকে বীরের মর্যাদা দেওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, মানবাধিকারকর্মী ও বুদ্ধিজীবীরা সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন।

নতুন করে সুহার্তোসহ আরও ১০ জনকে ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা করা হয়। সোমবার প্রেসিডেন্টের সামরিক সচিব এই তালিকা পড়ে শোনান।
উল্লেখযোগ্যভাবে, বর্তমান প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো হচ্ছেন প্রয়াত সুহার্তোর সাবেক জামাতা। গত অক্টোবর মাসে সামাজিক ও সাংস্কৃতিক মন্ত্রণালয় প্রায় ৫০ জন প্রার্থীকে এই পদমর্যাদার জন্য মনোনীত করেছিল।

তালিকা প্রকাশের পর সোমবার পুরস্কার গ্রহণ করেন সুহার্তোর সন্তানরা। প্রেসিডেন্টের কার্যালয়ের লাইভ সম্প্রচারে জানানো হয়, স্বাধীনতা আন্দোলনের সময় জাকার্তায় জাপানি অস্ত্রাগার দখলে নেতৃত্ব দেওয়ার জন্য সুহার্তোকে এই সম্মান দেওয়া হয়েছে।

তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি, লাখো মানুষের হত্যাযজ্ঞ ও গণদমন অভিযানের দায়ে অভিযুক্ত একজন স্বৈরশাসককে ‘জাতীয় বীর’ ঘোষণা ইন্দোনেশিয়ার ইতিহাসকে বিকৃত করার শামিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার

সুহার্তোকে ‘জাতীয় বীর’ ঘোষণা, ইন্দোনেশিয়ায় ক্ষোভের ঝড়

আপডেট সময় ১০:৩০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫