ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের মাগুরা থেকেই নির্বাচন করতে চান সাকিব! নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি, ভাঙচুর ঋণখেলাপি: হাসনাতের আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী গ্রেপ্তারের তিনদিনে বিচার শেষ, আজ হবে সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সালাহউদ্দিন আহমদ ইরানে বিক্ষোভ থেকে গ্রেপ্তারদের দ্রুত বিচারের অঙ্গীকার প্রধান বিচারপতির তুরস্কের সামরিক শক্তি-সৌদির অর্থ-পাকিস্তানের পারমাণবিক মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’ মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই: মির্জা আব্বাস সাহস থাকলে আইনের মুখোমুখি হক, বিদেশ থেকে হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির মনোনীত প্রার্থী টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে কফিন মিছিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি ঘোষিত মনোনয়ন বাতিলের দাবিতে কফিন মিছিল করেছে দলের মনোনয়নপ্রত্যাশী ও টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সমর্থকরা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কফিন মিছিল নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি টাঙ্গাইল প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বাতিল করে ফরহাদ ইকবালকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সদর আসনের প্রকৃত ভোটারদের প্রত্যাশা উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই ‘সদরের যোগ্য ও ত্যাগী নেতা’ হিসেবে ফরহাদ ইকবালকে পুনর্বিবেচনার মাধ্যমে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।

নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিনের সাংগঠনিক দায়িত্ব পালন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং স্থানীয়ভাবে ব্যাপক গ্রহণযোগ্যতার কারণে ফরহাদ ইকবালই এ আসনের সবচেয়ে উপযুক্ত প্রার্থী। এজন্য দলীয় নেতৃত্বের প্রতি মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।

মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের

বিএনপির মনোনীত প্রার্থী টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে কফিন মিছিল

আপডেট সময় ০৯:৪৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫