ঢাকা , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান যা বললেন জাহেদ-উর রহমান বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমার ৩ শিশুকন্যাকে একটু দেখে রাইখেন: আমীর হামজা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রকাশ্য সমর্থন নিরপেক্ষতার লঙ্ঘন নয়, এটি দায়িত্ব ও সংস্কারমূলক ম্যান্ডেটের বহিঃপ্রকাশ আগামী সংসদ নির্বাচন ‘অত্যন্ত, অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’: তারেক রহমান ‘মঞ্জুর মুন্সী আপিল নিয়ে যেতে পারবেন উচ্চ আদালতে, পক্ষে আদেশ পেলে থাকতে পারবেন ভোটের মাঠেও’ ছাত্রসংসদ নির্বাচনে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে ছাত্রদল: শিবির সভাপতি ফের ইরানিদের বিক্ষোভের আহ্বান রেজা পাহলভির, এবার মেলেনি সাড়া বিয়ে করলেই মিলবে ১৬ লাখ টাকা অনুদান, সন্তান হলে দ্বিগুণ! ‎পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা রাষ্ট্রের কর্মচারী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আচরণবিধি মানতে নিজ পোস্টার নিজেই অপসারণ করলেন জামায়াত প্রার্থী শিশির মনির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির নির্বাচনী আচরণবিধি মানতে নিজ হাতে নিজের প্রচারপোস্টার অপসারণ করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, তিনি সড়কে টাঙানো পোস্টার খুলে ফেলছেন।

ভিডিওবার্তায় তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুনসহ প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই দায়িত্ব প্রার্থীদেরই পালন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

শিশির মনির জানান, “রাষ্ট্রের আইন মেনে এবং নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধা রেখেই আমরা নিজেরাই আমাদের সব পোস্টার ও ফেস্টুন সরিয়ে দিচ্ছি। শুধু এখানে নয়, দুই থানার সব এলাকায় যেখানে যেখানে প্রচারসামগ্রী টাঙানো হয়েছে, সেসব জায়গা থেকেও অপসারণ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা নিজেদের আচরণবিধি না মানলে অন্যকে উপদেশ দেওয়ার কোনো অর্থ নেই। সেই দায়িত্ববোধ থেকেই আজ এই অপসারণ কার্যক্রম শুরু করলাম।”

এর আগে ১০ ডিসেম্বর ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা ৪৮ ঘণ্টার মধ্যে সব আগাম প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দেয়। নির্দেশ অনুযায়ী ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে এসব না সরালে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান

আচরণবিধি মানতে নিজ পোস্টার নিজেই অপসারণ করলেন জামায়াত প্রার্থী শিশির মনির

আপডেট সময় ১০:৪৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫