ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের ১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা ১১ দলীয় জোটে আসন সমঝোতা চূড়ান্ত, সর্বোচ্চ ১৯০ আসন জামায়াতে ইসলামী ভোলায় বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, পাষণ্ড স্বামী আটক ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ বন্ধের দাবি জামায়াতের, সিইসির সঙ্গে বৈঠকে প্রটোকল সমতার আহ্বান জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয়; নির্বাচন কমিশনের দুই কর্মচারী গ্রেফতার বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে নির্বাচনে অংশ নেবে ১১ দল

একাত্তরের চেতনা নিয়ে যারা সুবিধা নিতে চেয়েছে, তারাই ব্যর্থ হয়েছে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

একাত্তরের চেতনা নিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টাকারীরা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার দাবি, মুক্তিযুদ্ধের চেতনা কোনো দলের একক সম্পদ নয়; তাই একে দলীয়ভাবে ব্যবহার করাটা উচিত হয়নি।

শুক্রবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির ষষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি আবেগ নয়, বরং সুষ্ঠু ও পরিকল্পিত রাজনৈতিক অঙ্গীকার নিয়ে এগোতে চায়। তার ভাষ্য, ২০২৪ সালের অভ্যুত্থান কেবল ৩৬ দিনের আন্দোলনের ফল নয়; বরং সাড়ে ১৫ বছরের দীর্ঘ সংগ্রাম ও সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি আরও বলেন, নির্বাচনী তফসিল ঘোষণাকে ঘিরে প্রাথমিক দুশ্চিন্তা থাকলেও শেষ পর্যন্ত সবাই তা গ্রহণ করতে বাধ্য হয়েছে। বিএনপির ৩১ দফাকে তিনি জাতির ‘মুক্তির সনদের নির্যাস’ উল্লেখ করে বলেন, যুগপৎ আন্দোলনের সহযোগীদের সঙ্গে মিলেই এই দফাগুলো প্রণয়ন করা হয়েছে, যা এখন দেশের জন্য ‘মহাকাব্য’সম নীলনকশা।

অতীতের গণতান্ত্রিক সংগ্রাম ভুলে যাওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, ভোটের রাজনীতির কারণে একটি দল আওয়ামী লীগের অতীত বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে মুখ খুলছে না। রক্তস্নাত রাজনৈতিক ইতিহাস, দুর্নীতি এবং ‘হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা’র মতো ঘটনাগুলো জাতির ভুলে যাওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

স্বাধীন তদন্তে প্রকাশিত শ্বেতপত্রের তথ্য তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা পাচারের ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে চরমভাবে বিপর্যস্ত করেছে এবং ‘দেশের কবর রচনা করেছে’।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের

একাত্তরের চেতনা নিয়ে যারা সুবিধা নিতে চেয়েছে, তারাই ব্যর্থ হয়েছে

আপডেট সময় ০২:০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫