ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের মাগুরা থেকেই নির্বাচন করতে চান সাকিব! নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি, ভাঙচুর ঋণখেলাপি: হাসনাতের আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী গ্রেপ্তারের তিনদিনে বিচার শেষ, আজ হবে সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সালাহউদ্দিন আহমদ ইরানে বিক্ষোভ থেকে গ্রেপ্তারদের দ্রুত বিচারের অঙ্গীকার প্রধান বিচারপতির তুরস্কের সামরিক শক্তি-সৌদির অর্থ-পাকিস্তানের পারমাণবিক মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’ মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই: মির্জা আব্বাস সাহস থাকলে আইনের মুখোমুখি হক, বিদেশ থেকে হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

হামলার সময়ে হাদির সঙ্গে থাকা সেই মিসবাহ যা বললেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ২৭৭৫ বার পড়া হয়েছে

রাজধানীর মতিঝিল থানা এলাকার বিজয়নগর কালভার্ট রোডে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটজনক। তার মাথার ভেতরে গুলি আটকে আছে এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বর্তমানে অপারেশন থিয়েটারে তার সার্জারি চলছে।

হামলার সময় হাদির সঙ্গে থাকা মিসবাহ বলেন, জুমার নামাজ শেষে তারা রিকশায় যাচ্ছিলেন। এ সময় দুইজন মোটরসাইকেল আরোহী এসে হাদির মাথার দিকে গুলি ছোড়ে। গুলি করার পর হামলাকারীরা দ্রুত সরে পড়ে। পরে রিকশায় করেই তাকে হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বেলা ২টা ২৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি করে। আরেক সূত্র জানায়, তিনটি মোটরসাইকেলে ছয়জন হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিটি হাদির কানের পাশ দিয়ে মাথায় ঢুকে রক্তক্ষরণ বাড়িয়ে তার অবস্থা আরও গুরুতর করে তোলে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের

হামলার সময়ে হাদির সঙ্গে থাকা সেই মিসবাহ যা বললেন

আপডেট সময় ০৬:৫০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫